বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২১ মার্চ ২০২৫ ২৩ : ৪৫Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: প্রেম, পরিণতিতে বিয়ে, অবৈধ সম্পর্ক, অশান্তি এবং খুন। মিরাটের ঘটনা নিয়ে যখন তোলপাড়, তখনই তদন্তে উঠে আসছে একের পর এক অবাক করা তথ্য। ইতিমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে, মেয়ের জন্মদিনে চুটিয়ে নাচছেন সৌরভ-মুসকান। সৌরভের দেহ ১৫ টুকরো করে ড্রমে ভরে রাখার ঘটনায় উঠে এসেছিল কালো জাদু যোগও। যদিও পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত কালো জাদুর কোনও তথ্য হাতে আসেনি। স্পষ্ট বোঝা গিয়েছে, রীতিমতো পরিকল্পনা করে খুন করা হয়েছে সৌরভকে।
অন্যদিকে আরও একটি তথ্য প্রকাশ্যে এসেছে। ঘটনার পরেই জানা গিয়েছিল, মুসকানের বাবা-মা তাঁদের মেয়ের সর্বোচ্চ শাস্তি, ফাঁসি চেয়েছেন। জানা গিয়েছে, তিনি মুসকানের সৎ মা। মুসকানের ভাই জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, মুসকান ছোট থেকে সিনেমায় অভিনয় করতে চাইতেন।
প্রেমের সম্পর্কের পরিণতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সৌরভ রাজপুত ও মুসকান রাস্তোগি। সৌরভ মার্চেন্ট নেভি ছিলেন পেশায়। সেই চাকরি ছেড়ে বাড়িতে ফেরেন। মাঝে পারিবারিক অশান্তি, সৌরভের বাবা-মায়ের থেকে পৃথক থাকার ঘটনাও ঘটে। এসবের মাঝেই জন্ম নেয় সৌরভ-মুসকানের মেয়ে। এতদূর পর্যন্ত সব ঠিক থাকলেও দু’ জনের সম্পর্কে ফাটল ধরে সৌরভের বন্ধু সাহিলের সঙ্গে মুসকান সম্পর্কে জড়ানোর পর। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, পারিবারিক অশান্তি তীব্র হওয়ার পর, ফের জাহাজের কাজে ফিরে যান সৌরভ। সম্প্রতি মেয়ের জন্মদিনের জন্য ফিরে এসেছিলেন দিনকয়েকের ছুটিতে। ওই ছুটির মাঝেই স্ত্রী এবং বন্ধু মেলে পরিকল্পনা করে খুন করেন সৌরভকে। ১৫ টুকরো করে, ড্রামের মধ্যে ভরে সিমেন্ট দিয়ে আটকে দেন।
তদন্তে জানা গিয়েছে, স্বামীকে খুন করতে রাজি করাতে প্রেমিক সাহিলকে মুসকান বোঝাতে শুরু করেছিলেন তাঁর মা মৃত্যুর ওপার থেকে স্ন্যাপচ্যাটের মাধ্যমে তাঁর সঙ্গে কথা বলছেন। এমনকি সাহিলের মায়ের পুনর্জন্মের গল্পও ফেঁদেছিলেন। ফেব্রুয়ারিতে সৌরভের ভারতে আসার কথা জানার পরেই হত্যার পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি শুরু করে দেন যুগল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?