বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২১ মার্চ ২০২৫ ২৩ : ২১Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার নাতির জন্মদিন উপলক্ষে তিরুপতি মন্দিরে পুজো দিতে গিয়েছেন অন্ধ্র্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর চন্দ্রবাবু নায়ডু। পুজো দেওয়ার পর তিনি মন্দিরের উন্নতিতে বেশ কিছু প্রকল্প ঘোষণা করেন। সেই সঙ্গেই মন্দিরের জমিতে প্রস্তাবিত মুমতাজ হোটেলের প্রকল্পও বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। পাশাপাশি, ভারতের সকল রাজ্যের রাজধানীতে ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির নির্মাণের পরিকল্পনাও ঘোষণা করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী।
তিরুপতি মন্দিরে অ-হিন্দুদের কাজ নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, "তিরুপতির মতো হিন্দু মন্দিরে শুধু হিন্দুদেরই কাজ পাওয়া উচিত। যারা এখন কাজ করছেন তাদের মধ্যে যদি কেউ অহিন্দু থেকে থাকেন তাহলে তাদের অনুভূতিতে আঘাত না করে অন্য কোথাও সরিয়ে দেওয়া উচিত।"
গত মাসে, তিরুপতিতে শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরের তত্ত্বাবধানকারী তিরুমালা তিরুপতি দেবস্থানম (টিটিডি) বোর্ড কর্তৃক পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ১৮ জন কর্মচারীর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। কারণ তাঁরা হিন্দু ধর্ম ও ঐতিহ্য অনুসরণ করার শপথ নেওয়ার পরেও খ্রিস্টধর্ম পালন করছিলেন বলে অভিযোগ। ওই ১৮ জন কর্মচারী টিটিডি পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে।
"Only Hindus should be employed at the Tirumala Temple. If individuals from other religions are currently working there, they will be relocated to other places without hurting their sentiments," says Andhra Pradesh CM N Chandrababu Naidu" pic.twitter.com/GUAFPtbviK
— ANI (@ANI) March 21, 2025
২০২৪ সালের ১৮ নভেম্বর অনুষ্ঠিত টিটিডি ট্রাস্ট বোর্ডের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, মন্দির প্রশাসনে বিভিন্ন পদে কর্মরত অ-হিন্দুদের সরকারের কাছে আত্মসমর্পণ করতে হবে। ২০১৮ সালের একটি প্রতিবেদন অনুসারে, টিটিডিতে অন্যান্য ধর্মীয় বিশ্বাসের ৪৪ জন কর্মচারী কর্মরত ছিলেন।
শুক্রবার, নাইডু সাতটি পবিত্র পাহাড়ের পাদদেশে 'মুমতাজ হোটেল' নির্মাণের বিতর্কের বিষয়েও বক্তব্য রাখেন। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর বলেছেন, "তীর্থক্ষেত্রের পবিত্রতা কোনওভাবেই নষ্ট করা যাবে না।"
নাউডু জানান, ৫.৩২ একর জমিতে মন্দির সংলগ্ন অঞ্চলে মমতাজ হোটেলের জন্য পূর্বে অনুমতি দেওয়া হয়েছিল। তবে, সরকার এখন হোটেলটির অনুমোদন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?