শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | মাঝ-বসন্তেই গ্রীষ্মের চোখরাঙানি, কীভাবে ফিউশনের ছোঁয়ায় ঘরোয়া সাজে হবেন নজরকাড়া?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২১ মার্চ ২০২৫ ২২ : ৪৫Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: রোদে পোড়ার দিন শুরু। তাতেও সাজার সুখ এনে দিতে ফিউশন শাড়ির ঝুলি খুললেন  ডিজাইনার ইরানি মিত্র 

গলা ছেড়ে ডাকছে কোকিল। সবুজ পাতার ফাঁকে রং ছড়িয়ে এখনও ফুলের বাহার। তবু মাঝ-বসন্তেই গ্রীষ্মের চোখরাঙানি শুরু। বেলা গড়াতে না গড়াতেই রোদের তাতে এখনই নাজেহাল হওয়ার জোগাড়। দাবদাহের দিনগুলোয় ঘরে থাকতেই আরাম। তবু নানা কাজে বেরোতেও তো হবে, উপলক্ষ্য থাকলে যেতেও হবে নানা অনুষ্ঠানে। আর সাজতেও তো হবে, নাকি?

গরমের দিনে বঙ্গনারী বোধহয় সবচেয়ে আরাম খুঁজে পায় শাড়িতেই। আর সে আপনি গৃহবধূ হোন বা রোজগেরে, ঘরোয়া সাজেই এ সময়টায় আরাম বেশি। এ ব্যাপারটা অনেকটা জ্যামিতির স্বতঃসিদ্ধর মতোই। তাই গ্রীষ্মকালীন সাজের হদিশ দিতে ডিজাইনার ইরানি মিত্রও যে শাড়িতেই আস্থা রাখবেন তাতে আর সন্দেহ কী! তবে সেই সঙ্গেই ইদানীং ফিউশন সাজ মন কেড়েছে সবারই। হোক না ঘরোয়া শাড়ি, পরুন না বাড়িরই কোনও অনুষ্ঠানে, পাড়ার আড্ডায়, কিংবা বন্ধুর পার্টিতে, তাতেই খানিকটা ফিউশনের ছোঁয়াই কিন্তু সাজে এনে দিতে পারে এক্কেবারে অন্যরকম একটা স্বাদ। ইরানির ঝুলিতেও কিন্তু সেই ফিউশনেরই গন্ধ। 

তপ্ত দুপুরের সাজে কিংবা ঘামঝরা সন্ধের অনুষ্ঠানে সেরা পছন্দ বরাবরই সাদা সুতি। তার জন্যই তোলা থাক এই কালো সুতোর কাজ করা সাদা পিওর কটন শাড়ি। তার পাড়ে, আঁচলে সাদা-কালো গামছার ব্যবহার, অফ শোল্ডার ফুলহাতা সাদা ব্লাউজের যুগলবন্দি আর বড়সড় গোলাকার পেন্ডেন্টের নেকলাইন সাজে এনে দিয়েছে বেশ স্মার্ট একটা লুক। 

সাবেক বাঙালিয়ানা থেকে বেরিয়ে ইন্দো-ওয়েস্টার্নের ভিনদেশি সাজে ধরা দিতে চান? তেমনই স্বাদে ইরানি সাজিয়ে তুলেছেন বিস্কুট রঙা সুতির হ্যান্ডলুমের এই অ্যাসিমেট্রিক শাড়িটিকে। সঙ্গে একই রঙা, বাদামি বর্ডারের হাইনেক স্লিভলেস ব্লাউজ, কপার-সিল্ক ফ্যাব্রিকের নেকপিস এবং হাই হিল। তাতেই কিন্তু বাজিমাত!

গরমের বিকেল সন্ধের দিকে গড়াবে একটু একটু করে। আর আপনাকেও যেতে হবে বন্ধুর বাড়ির পার্টিতে। আরামের কথা মাথায় রেখেও সাজতে চান মোহময়ী রূপে? ইরানির এই পার্টি-সাজ তবে আপনারই জন্য। নীলরঙা নেট আর বাদামি জুটিতে স্নাফ কটন হ্যান্ডলুমের এই এমব্রয়ডারি শাড়িতে তারপর আপনিই মধ্যমণি!

ভাবছেন বসন্তের রেশটুকু ধরা থাক সাজে? সন্ধে বা রাতের পার্টিতে গরম কম এখনও। তাতেই আরও খানিক স্নিগ্ধতা এনে দিতে পারে একটুকরো সবুজের ছোঁয়া। তিন রকম সবুজের আড়ি কাজের এই শাড়িতে যেন জড়িয়ে রয়েছে প্রকৃতির সবটুকু কোমলতা। তার আঁচলে বিডসের টিউলিপে ধরে রাখা বসন্তের পরশ। সঙ্গে সাদা-সবুজে ডিজাইনার স্লিভলেস ব্লাউজেও নতুনত্বের ছোঁয়া।

ইরানি নিজেও বলছেন, “গরমের সাজে আরামটাই শেষ কথা। তাই এমন কিছুই পরুন, যা আপনার শরীরকে স্বস্তিতে রাখবে। এ সময়টায় সুতির শাড়িই সবচেয়ে আরামের। দিনেরবেলায় বেছে নিন হাল্কা রং। আমিও যেমন সাদা, সবুজ, বিস্কুট রঙেই আস্থা রেখেছি। ঘন নীলের মতো গাঢ় রং বেছেছি সন্ধের পার্টির সাজে।’’ পারদ চড়া সবে তো শুরু। প্রখর তপনতাপের দিনগুলো এখনও রাখা আছে ক্যালেন্ডারের পাতায়। এই বেলা গ্রীষ্ম-সাজের প্ল্যানিংটা সেরে রাখুন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া