বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২১ মার্চ ২০২৫ ২২ : ০৯Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: হোয়াটসঅ্যাপ হল এমন একটি বিষয় যাকে ছাড়া বর্তমান সময়ে কোনও কাজ করা যায় না। অফিস থেকে শুরু করে বন্ধু-আত্মীয় সকলের কাছেই এই অ্যাপটি থাকা মাস্ট। নাহলে আবার অনেকের রাতের ঘুম উড়ে যাবে।
সম্প্রতি একটি রিপোর্ট সামনে এসেছে। সেখানে দেখা গিয়েছে ২০২৫ সালের ১ জানুয়ারি পর্যন্ত ভারতে প্রায় ৯৯ লক্ষ হোয়াটসঅ্যাপ বন্ধ করে দিয়েছে। এই কাজের ফলে গোটা দেশের প্রচুর মানুষ নিজেদের হোয়াটসঅ্যাপ হারিয়েছেন। এবিষয়ে হোয়াটসঅ্যাপের কাছে তথ্য চাওয়া হলে তারা সঠিক বিষয়টি সামনে এনেছেন।
হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে বলা হয়েছে এই নম্বরগুলি থেকে স্ক্যাম কেস, স্পাম এবং দুর্নীতিমূলক কাজের ইঙ্গিত পাওয়া গিয়েছে। পাশাপাশি এই অ্যাপের যে নিয়মনীতি রয়েছে সেগুলিকেও মেনে চলা হয়নি। ফলে তারা এই হোয়াটসঅ্যাপগুলি বন্ধ করে দিয়েছে।
এখানেই শেষ নয়, হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে বলা হয়েছে তাদের নজরে আরও কয়েক লক্ষ গ্রাহক রয়েছেন যারা দুর্নীতির সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে। তাই আগামীদিনে তাদের হোয়াটসঅ্যাপও বন্ধ হয়ে যাবে। আর একবার এই অ্যাকাউন্টটি বন্ধ হয়ে গেলে আর এটিকে সচল করা যাবে না।
হোয়াটসঅ্যাপ বেশ কয়েকটি নিয়ম সকলের সামনে তুলে ধরেছে। সেখানে বলা হয়েছে যদি সন্দেহজনক কোনও কিছু তারা দেখেন তাহলে তারে সেই নম্বরটিকে খেয়াল করতে শুরু করে দেন। এরপর তারা ব্যবহারকারীকে বিষয়টি নিয়ে সতর্ক করতে থাকেন। এরপরও যদি সেই ব্যক্তি সতর্ক না হন তাহলে তার হোয়াটসঅ্যাপটি বন্ধ করে দেওয়া হচ্ছে।
আপনার হোয়াটসঅ্যাপও বন্ধ করে দেওয়া হতে পারে। যদি আপনি কোনও ধরণের দুর্নীতির সঙ্গে জড়িত থাকেন আর হোয়াটসঅ্যাপে যদি সেইমতো মেসেজ ঢুকতে শুরু করে। তাহলে অবিলম্বে সেটিকে বন্ধ করে দিতে হবে। আপনাকে হোয়াটসঅ্যাপের সমস্ত নিয়ম মেনে চলতে হবে। নাহলে কখন, কীভাবে এটি বন্ধ হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। তখন নিজেই সবথেকে বেশি সমস্যায় পড়ে যাবেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?