সোমবার ০৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২১ মার্চ ২০২৫ ২০ : ৩৭Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: কেটে গিয়েছে দু’বছর। প্রথম বর্ষের এক পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তাল হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। অভিযোগ উঠেছিল ব়্যাগিংয়ের। তারপর জল গড়িয়েছে অনেকদূর। তদন্ত কমিটি বসেছে, ক্যাম্পাসে লাগানো হয়েছে সিসিটিভি। কিন্তু এত কিছুর পরেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলে ফের র্যাগিংয়ের অভিযোগ উঠল। অভিযোগ, চার ঘণ্টারও বেশি সময় ধরে ফিল্ম স্টাডিজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে ঘরে বন্দি করে শারীরিক ও মানসিক হেনস্থা করা হয়েছে।
জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ে ব়্যাগিংয়ের ঘটনার বিরুদ্ধে গত বছর মুখ খুলেছিলেন ওই পড়ুয়া। তারই ‘বদলা’ নিতে এই পরিকল্পনা। সূত্রের খবর, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের মধ্যে একজন ২০২৩ সালের ঘটনায় অভিযুক্ত হিসেবে চিহ্নিত হয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি তাঁকে ২০২৪ সালের চারটি সেমেস্টারের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয়। কিন্তু অভিযুক্ত পড়ুয়া হাইকোর্টের দ্বারস্থ হওয়ায় তার শাস্তি তুলে নিতে বাধ্য হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়। জানা গিয়েছে, ফিল্ম স্টাডিজের ওই পড়ুয়াকে শুধু মানসিক এবং শারীরিক ভাবে হেনস্থা করা নয়, এমনকি তাঁর মাকে ধর্ষণের হুমকি দেয় অভিযুক্তরা।
বাঁশি দিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ। ফিল্ম স্টাডিজের ওই পড়ুয়া অ্যান্টি ব়্যাগিং ক্যাম্পেইনের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন। জানা গিয়েছে, জোর করে সেই পোস্টের মর্মে ‘ক্ষমা’ চাইয়ে আরও একটি পোস্ট করতে বাধ্য করা হয় ওই পড়ুয়াকে। ২০২৩ সালে প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যু ঘরে তোলপাড় হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ব়্যাগিংয়ের ঘটনা ঘটল বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?