শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২১ মার্চ ২০২৫ ২১ : ০০Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ২০ মার্চ 'আন্তর্জাতিক সুখ দিবস'-এর দিনই 'ওয়ার্ল্ড হ্যাপিনেস ইনডেক্স' বা 'বিশ্বের সুখ-সূচক' প্রকাশ করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ওই তালিকা অনুসারে টানা অষ্টমবার ইউরোপের ফিনল্যান্ড বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে তার অবস্থান বজায় রেখেছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েলবিয়িং রিসার্চ সেন্টার কর্তৃক প্রকাশিত প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে অসুখী দেশগুলির তালিকাও তুলে ধরা হয়েছে।
বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় ফিনল্যান্ড রয়েছে তালিকার শীর্ষে। নর্ডিক অঞ্চল এখনও তালিকায় প্রাধান্য পাচ্ছে। ডেনমার্ক, আইসল্যান্ড এবং সুইডেনের মতো দেশগুলিও শীর্ষে রয়েছে। গবেষকরা এইসব দেশগুলির অর্থনৈতিক সমৃদ্ধি এবং ইতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গিকে কৃতিত্ব দিয়েছেন।
তবে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের অবস্থান পড়ে গিয়েছে। একসময় 'বিশ্বের সুখী দেশ'-এর তালিকায় শীর্ষ ২০-তে থাকা মার্কিন যুক্তরাষ্ট্র আরও নীচে নেমে গিয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন যে, ক্রমবর্ধমান সামাজিক বৈষম্য, মানসিক চাপ এবং মানসিক স্বাস্থ্য সমস্যাগুলিই এজন্য দায়ী। একইভাবে, উন্নত দেশগুলির মধ্যে ব্রিটেনে সুখের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
এই বছর, কোস্টারিকা এবং মেক্সিকো প্রথমবারের মতো 'বিশ্বের সুখী রাষ্ট্র' তালিকার শীর্ষ ১০-এ প্রবেশ করেছে। ইজরায়েল অষ্টম সুখী দেশ হিসেবেও তার অবস্থান বজায় রেখেছে।
এদিকে ফিনল্যান্ডের মতো আফগানিস্তানও নিজেদের অবস্থান ধরে রেখেছে। ফের বিশ্বের সবচেয়ে 'অসুখী দেশ'-তকমা জুটেছে ভারতের পশ্চিমপ্রান্তের এই পড়শি রাষ্ট্রের। 'অসুখী দেশ'-এর তালিকায় পশ্চিম আফ্রিকার সিয়েরা লিওন দ্বিতীয় স্থানে রয়েছে, তারপরে লেবানন তৃতীয় সর্বাধিক অসুখী দেশ। নীচের তালিকায় থাকা অন্যান্য দেশগুলির মধ্যে রয়েছে মালাউই, জিম্বাবুয়ে, বতসোয়ানা, কঙ্গো, ইয়েমেন, কোমোরোস এবং লেসোথো।
সুখ র্যাঙ্কিংয়ের মানদণ্ড
গ্যালাপের সিইও জন ক্লিফটনের মতে, সুখ কেবল সম্পদ বা উন্নয়নের দ্বারা নির্ধারিত হয় না। এক্ষেত্রে সমাজের মধ্যে আস্থা এবং পারস্পরিক সহায়তার দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়। পরিবারের সঙ্গে খাবার ভাগাভাগি করা, নির্ভরযোগ্য কারও উপর ভরসা করা এবং সম্প্রদায়ের সহযোগিতার মতো ছোট সামাজিক কারণগুলি সুখ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?