বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | আততায়ীদের হাতে খুন সুনীতার দাদা, মোদির চিঠি প্রসঙ্গে হরেন-স্মৃতি উস্কে দিল কংগ্রেস

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ২১ মার্চ ২০২৫ ১৯ : ৫৮Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: নয় মাস পরে পৃথিবীতে প্রত্যাবর্তনের আগেই নাসা-র মহাকাশচারী সুনীতা উইলিয়ামসকে চিঠি লিখেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১ মার্চ তারিখে পাঠানো সেই চিঠি নিজের এক্স হ্যান্ডলে শেয়ার করেছিলেন প্রধানমন্ত্রী। সেই চিঠি প্রসঙ্গে তীব্র আক্রমণ শানিয়েছে কেরল কংগ্রেস। একাধিক সংবাদপত্রের শিরোনাম উল্লেখ করে দলের তরফ থেকে এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, ''মোদির লেখা চিঠি সম্ভবত আবর্জনায় ফেলে দেবেন সুনীতা উইলিয়ামস।''

কংগ্রেসের অভিযোগ, ২০০৭ এবং ২০১৩ সালে গুজরাতে নিজের পৈতৃক বাড়িতে যখন গিয়েছিলেন তখন সুনীতাকে পাত্তা দেননি রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মোদি। কেরল কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, ''কারণ, তিনি হরেন পাণ্ড্যর তুতো বোন। হরেন ছিলেন গুজরাতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বিচারপতি ভি আর কৃষ্ণাইয়েরের কাছে ২০০২ সালে গুজরাত দাঙ্গায় মোদির ভূমিকা সম্পর্কে গোপন জবানবন্দি দিয়েছিলেন। যার পরেই প্রাতর্ভ্রমণ করতে গিয়ে খুন হতে হয়েছিল হরেনকে। তাঁর মৃত্যুর পর বেশ কয়েকটি ধারাবাহিক হত্যাকাণ্ড ঘটেছিল যার সমাপ্তি ঘটেছিল বিচারপতি লোয়া-র হত্যার পর।''

এরপর সুনীতার ২০১৩ সালের গুজরাত সফর নিয়ে আরও একটি প্রতিবেদন এক্স হ্যান্ডলে পোস্ট করেন এআইসিসি নেতা পবন খেরা। সেখানে লেখা হয়েছে। সে বার মোদির সঙ্গে সাক্ষাৎ করেননি সুনীতা। বরং হরেন পাণ্ড্যর স্ত্রী জাগৃতির সঙ্গেই সময় কাটিয়েছিলেন। পবন লিখেছেন, ''আজ মোদি যখন প্রধানমন্ত্রী তখন তাঁর রূপ যেন বদলে গিয়েছে। সুনীতা যে নজির গড়েছেন, তার জন্য সকল ভারতীয় গর্বিত। আজ তিনি এত বড় ব্যক্তিত্ব যে, মোদি চান বা না চান, তাঁকে সুনীতাকে স্বাগত জানিয়ে চিঠি লিখতে হচ্ছে।''

আরএসএসের সঙ্গে গভীর সংযোগ ছিল হরেনের। কেশুভাই প্যাটেলের ক্যাবিনেটে মন্ত্রীর পদ সামলেছেন তিনি। ২০০১ সালে মুখ্যমন্ত্রী পদে নরেন্দ্র মোদী বসার পরেও মন্ত্রী ছিলেন তিনি। কেরল কংগ্রেসের পোস্ট করা প্রতিবেদন অনুযায়ী, ২০০৩ সালে আততীয়দের হাতে খুন হয়েছিলেন হরেন। তাঁর মৃত্যুর জন্য মোদিকেই দায়ী করেছিলেন হরেনের বাবা বিঠ্ঠলভাই পাণ্ড্য।

১ মার্চ সুনীতাকে শুভেচ্ছা জানিয়ে চিঠি লিখেছিলেন মোদি। মার্চের শুরুতে প্রাক্তন মহাকাশচারী মাইক ম্যাসিমিনোর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল প্রধানমন্ত্রীর। দু'জনের আলোচনায় সুনীতার কথা উঠে আসে। সেই সময় মাইককে একটি চিঠি দেন মোদি। সেখানে লিখেছেন, "আমরা আলোচনা করেছি যে আমরা আপনার এবং আপনার কাজের জন্য কতটা গর্বিত। এই আলাপচারিতার পর, আমি আপনাকে চিঠি লেখা থেকে নিজেকে আটকাতে পারিনি। যদিও আপনি হাজার হাজার মাইল দূরে তবুও আপনি আমাদের হৃদয়ের কাছেই রয়েছেন।'' চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, ''ফেরার পর ভারতে আপনাকে স্বাগত জানানোর জন্য অধীর অপেক্ষায় রয়েছি।''


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া