বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | আগুন নেভাতে গিয়ে বিপুল টাকা খুঁজে পেল দমকল, দিল্লি হাই কোর্টের বিচারপতির বিরুদ্ধে পদক্ষেপ সুপ্রিম কোর্ট কলেজিয়ামের

AD | ২১ মার্চ ২০২৫ ১৮ : ৫৩Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: একটি অগ্নিকাণ্ড এবং সেখান থেকেই বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হল দিল্লি হাই কোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাংলো থেকে। ওই নগদ অর্থের কোনও হিসেব দিতে পারেননি বিচারপতি বা তাঁর পরিবারের সদস্যেরা। তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করেছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। তাঁকে দিল্লি হাই কোর্ট থেকে এলাহাবাদে বদলি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত সপ্তাহে দোলের ছুটি চলাকালীন দিল্লিতে তাঁর সরকারি বাংলোয় আগুন লেগে যায়। সেই আগুন নেভানোর সময় দমকলকর্মীরা তাঁর বাড়ির ভিতর টাকার সন্ধান পান। তাঁরাই খবর দেন পুলিশে। সেই টাকার উৎস সম্পর্কে বাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু কেউই সেই বিষয়ে সদুত্তর দিতে পারেননি। বিচারপতিকেও সেই টাকা নিয়ে প্রশ্ন করা হলে, তিনিও সেই টাকার হিসেব দিতে ব্যর্থ হন।

বিচারপতির বাংলো থেকে টাকা উদ্ধারের বিষয়টি ভাল ভাবে দেখেনি সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন কলেজিয়াম বিচারপতি বর্মাকে বদলির সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের খবর, পাঁচ জন বিচারপতিকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল। সেখানেই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোনও কোনও সদস্য আরও কঠোর ‘শাস্তি’র পক্ষে ছিলেন। তাঁদের মতে, দৃষ্টান্তমূলক পদক্ষেপ না-করা হলে বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা নড়ে যেতে পারে। তবে আপাতত বদলির সিদ্ধান্তেই সিলমোহর দিয়েছেন প্রধান বিচারপতি। তাঁর নির্দেশ, বিচারপতি বর্মাকে দিল্লি হাই কোর্ট থেকে আবার ইলাহাবাদ হাই কোর্টে ফিরে যেতে হবে।

কে এই বিচারপতি যশোবন্ত বর্মা?

১৯৬৯ সালের ৬ জানুয়ারি ইলাহাবাদে জন্ম তাঁর। দিল্লি বিশ্ববিদ্যালয়ের  হংসরাজ কলেজ থেকে বি. কম স্নাতক। এরপর মধ্যপ্রদেশের রেওয়া বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা। ১৯৯২ সালের ৮ আগস্ট থেকে তিনি ওকালতি শুরু করেন। ২০১৪ সালের ৩ অক্টোবর ইলাহাবাদ হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়। ২০১৬ সালের ১ ফেব্রুয়ারি তাঁকে স্থায়ী বিচারপতি হিসেবে নিযুক্ত হন। ২০০৬ সাল থেকে পদোন্নতির আগ পর্যন্ত তিনি এলাহাবাদ হাইকোর্টের বিশেষ আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০১১ সালে তাঁকে দিল্লি হাই কোর্টে বদলি করা হয়। ইলাহাবাদ হাই কোর্টে তাঁর আইনি কর্মজীবনে, বিচারপতি বর্মা সাংবিধানিক আইন, শ্রম ও শিল্প আইন, কর্পোরেট আইন, কর এবং সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে বিশেষজ্ঞ ছিলেন। ২০১২ থেকে ২০১৩ সালের আগস্ট পর্যন্ত উত্তরপ্রদেশের প্রধান আইনজীবীর পদে ছিলেন তিনি। তারপর আদালত কর্তৃক বরিষ্ঠ আইনজীবী হিসেবে মনোনীত হন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া