শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Mantal health expert opens up about bollywood actor Abhishek Bachchans comments on parenting

লাইফস্টাইল | কন্যা আরাধ্যার বন্ধু হতে চান না অভিষেক, মা-বাবা কি সত্যিই সন্তানের বন্ধু হতে পারেন? কী বলছেন মনোবিদ?

Reporter: Akash Debnath | লেখক: নিজস্ব সংবাদদাতা ২১ মার্চ ২০২৫ ১৭ : ৫৭Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: মা-বাবার উচিত সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করা, কিন্তু একেবারে বন্ধু হয়ে যাওয়া তাঁদের সাজে না।" কন্যা আরাধ্যার সঙ্গে তাঁর সম্পর্কের ব্যাপারে কথা বলতে গিয়ে অভিভাবকদের এমনই পরামর্শ দিলেন অভিনেতা অভিষেক বচ্চন।

সংবাদমাধ্যমে অভিষেক বলেন, "অভিভাবকত্বের মধ্যে এক ধরনের শিষ্টাচার থাকা বাঞ্ছনীয়। নিছক সন্তানের জন্মদাতা হিসাবে নয়, তাঁর প্রতি দায়িত্ববোধের জায়গা থেকেই সেটা থাকা উচিত।" অভিভাবকদের পথপ্রদর্শক হতে হবে, সন্তানকে রক্ষার দায়িত্ব নিতে হবে, তাকে সঠিক জীবন কাঠামোয় সম্পৃক্ত করতে হবে বলেও জানান অভিষেক। জুনিয়র বচ্চনের এই কথাতেই কিছুটা দ্বিধা বিভক্ত নেটপাড়া। বিশেষ করে নতুন প্রজন্মের অনেক মা বাবাই অভিষেকের কথার সঙ্গে একমত হতে পারছেন না। 

বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে আজকাল ডট ইন-এর তরফ থেকে যোগাযোগ করা হয় মনোবিদ পৃথা সাহার সঙ্গে। সন্তানের সঙ্গে অভিভাবকের সম্পর্ক ঠিক কেমন হওয়া উচিত? কী বললেন মনোবিদ?

প্রাথমিক ভাবে অভিষেকের মন্তব্যের সম্ভাব্য কারণ নিয়ে মনোবিদ বলেন, "মা-বাবা এবং সন্তানের সম্পর্কের মধ্যে দায়িত্ব বা দায়িত্ববোধের একটা বিরাট জায়গা থাকে। তাঁরা কখনওই সেই জায়গাটি এড়িয়ে যেতে পারেন না। সেকারণেই বাবা-মা বন্ধুসুলভ হতে পারেন কিন্তু বন্ধু নয়। আসলে বন্ধুত্বের সম্পর্কে এমন এক বিশুদ্ধ বন্ধন থাকে যা হয়তো দায়িত্ববোধের আওতায় পড়ে না।" সত্যিই কি এখনকার শিশুদের জীবনে বন্ধুর জায়গা নিয়ে পারেন বাবা মা? "আজকের দিনে দাঁড়িয়ে অনেক বাবা-মা চেষ্টা করেন সন্তানের বন্ধু হতে। কিন্তু তখন দ্বিমত পোষণের জায়গায় গিয়ে সমস্যা হয়। এতে লাভের থেকে ক্ষতি বেশি। আমরা অনেক মা-বাবাকেই বলে থাকি বাচ্চাদের সঙ্গে সহজ হন, কিন্তু একটি সীমানা বজায় রেখে। বরং সন্তানকে তাদের সমবয়স্কদের সঙ্গে বন্ধুত্ব করতে শেখান। সমবয়সি বন্ধুদের জায়গা নিজেরা নিতে চাইলে সমস্যা হতে পারে। সেটা কাম্য নয়।" বক্তব্য মনোবিদের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া