শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | পর্যাপ্ত বিদ্যুতের অভাব, হাজার হাজার বাড়ি অন্ধকারে, দিনভর বন্ধ থাকবে হিথরো বিমানবন্দর, কী ঘটল লন্ডনে?

Riya Patra | ২১ মার্চ ২০২৫ ১৭ : ২১Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: একটি বিজ্ঞপ্তি, আর যার জেরেই তোলপাড়। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, শুক্রবার রাত্রি পর্যন্ত, অর্থাৎ দিনভর বন্ধ থাকবে অন্যতম ব্যস্ততম বিমানবন্দর। কিন্তু কেন? কারণ কী? 

কারণ হিসেবে জানা গিয়েছে, লন্ডনের একটি বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। লন্ডন শহরের পশ্চিমে অবস্থিত ওই বিদ্যুৎকেন্দ্রে  অগ্নিকাণদের পর পর্যাপ্ত বিদ্যুতের অভাব দেখা দিয়েছে লন্ডন জুড়ে। প্রায় ১৬ হাজার বাড়ি বিদ্যুৎছিন্ন অবস্থায়, একপ্রকার অন্ধকারে রয়েছে। পর্যাপ্ত বিদ্যুতের যোগানের কারণেই বন্ধ বিশ্বের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর হিথরো। 

যাত্রীদের উদ্দেশে বিমানবন্দর কর্তৃপক্ষ শুক্রবার সকালে একটি বিজ্ঞপ্ত জারি করে। তাতে জানানো হয়, বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের জেরে পর্যাপ্ত বিদ্যুতের অভাব। এই পরিস্থিতিতে যাত্রীদের সুরক্ষার কথা ভেবেই ২১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত হিথরো বিমানবন্দর সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। যাত্রীদের বিমানবন্দে যেতে নিষেধ করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে তাঁদের নির্দিষ্ট বিমান বিষয়ে যাত্রীরা যেন ওই সংস্থার থেকেই পরবর্তী তথ্য সংগ্রহ করেন।
 এই বিমান বন্দর থেকে প্রতি ঘণ্টায় বহু উড়ান ওঠা-নামা করে। সেখানে আচমকা দিনভর বিমান পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকায় সমস্যার মুখে যাত্রীরা। 

অগ্নিকাণ্ড প্রসঙ্গে লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, তারা ১০টি দমকল ইঞ্জিন এবং প্রায় ৭০জন অগ্নিনির্বাপক কর্মী মোতায়েন করেছে এবং ২০০ মিটার নিরাপত্তা বেষ্টনী কার্যকর করা হয়েছে। ধোঁয়ার কারণে লন্ডনের হিলিংডন বরোর হেইস-এ অবস্থিত সাবস্টেশনটির স্থানীয় বাসিন্দাদের ভেতরে থাকতে এবং দরজা-জানালা বন্ধ রাখতে বলা হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া