বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২০ মার্চ ২০২৫ ০২ : ৫৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবার কর্নাটক হাইকোর্টে মামলা করল ইলন মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া এক্স। এই সংস্থার দাবি, ভারতীয় আইনের একটি ধারা প্রয়োগ করে কেন্দ্রীয় সরকার অনলাইনে বিষয়বস্তুর উপর অবৈধ ভাবে নিয়ন্ত্রণ এবং সেন্সরশিপের চেষ্টা করছে। ফলে অনলাইনে স্বাধীন মতামত ব্যক্ত করার বিষয়টি উপেক্ষিত হচ্ছে, যা কার্যত সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায়ের বিরুদ্ধাচারণ।
সরকারি কর্তৃপক্ষের বলার পরেও কন্টেন্ট অপসারণ বা ব্লক না করে দেশের তথ্যপ্রযুক্তি আইনের ভিত্তিতে, এক্সের এর মতো প্ল্যাটফর্মগুলি তাদের আইনি সুরক্ষা হারাতে পারে, যা নিরাপদ আশ্রয় হিসাবে পরিচিত ছিল। তথ্যপ্রযুক্তি আইনের ৭৯(৩)(বি) ধারাকে ব্যবহারকে চ্যালেঞ্জ করে কেন্দ্রের বিরুদ্ধে আদালতে মামলা করেছে এক্স। এ ক্ষেত্রে ২০১৫ সালে সুপ্রিম কোর্টের একটি রায়ের কথাও উল্লেখ করেছে সংস্থাটি। ওই মামলায় বলা হয়েছিল, কেবলমাত্র সঠিক বিচার প্রক্রিয়ার মাধ্যমে বা ৬৯(এ) ধারায় নির্দিষ্ট পদ্ধতি অনুসারে কোনও বিষয়বস্তু ব্লক করা যেতে পারে। কিন্তু কেন্দ্র ওই ৬৯(এ) ধারার তোয়াক্কা না-করেই পদক্ষেপ করছে বলে অভিযোগ।
তথ্যপ্রযুক্তি আইনের ৬৯(ও) ধারায় বলা হয়েছে, অনলাইনের কোনও বিষয়বস্তু ব্লক করার ক্ষমতা রয়েছে সরকারের। তবে বিষয়বস্তুটির জন্য জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব বা আইনশৃঙ্খলার সমস্যা হতে পারে বলে মনে করলে, তবেই এই পদক্ষেপ করা যেতে পারে। এই প্রক্রিয়াটির সঙ্গে আবার তথ্যপ্রযুক্তি বিধি, ২০০৯ জড়িত। যা মোতাবেক, অনলাইনে কোনও বিষয়বস্তু ব্লক করার আগে তা একটি নির্দিষ্ট পথে খতিয়ে দেখতে হবে।
তথ্যপ্রযুক্তি আইনের ৭৯(৩)(বি) ধারা অনুসারে অনলাইনে কোনও বিষয়বস্তুকে মুছে ফেলার জন্য আদালতের নির্দেশ বা সরকারি বিজ্ঞপ্তির প্রয়োজন। এই ধারায় কোনও পর্যালোচনা বা যাচাই প্রক্রিয়ার কথা আলাদা করে উল্লেখ নেই। ওই সরকারি নির্দেশের ৩৬ ঘণ্টার মধ্যে অনলাইনে সংশ্লিষ্ট বিষয়বস্তু না-মুছলে ওই সংস্থা আইনি রক্ষাকবচ হারাতে পারে। সংস্থার বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলাও দায়ের হতে পারে।
এক্স-এর যুক্তি, তথ্যপ্রযুক্তি আইনের এই ধারার সঠিক ভাবে ব্যাখ্যা করা হচ্ছে না। যা নিয়েই হাইকোর্টে মামলা করা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?