বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | শিশু-সহ ৩৫ জনেরও বেশি কামড়ে রক্তাক্ত, উন্মত্ত কুকুরকে পিটিয়ে মারল এক ব্যক্তি

RD | ২০ মার্চ ২০২৫ ০১ : ২১Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার কেরলের কান্নুর জেলার বিভিন্ন এলাকায় একটি উন্মত্ত কুকুরকে পিঠিয়ে মারল এক ব্যক্তি। কুকুরটি গত কয়েকদিন ধরেই অসংলগ্ন আচরণ করছিল। শেষে ওই খুকুরটি শিশু-সহ ৩৫ জনেরও বেশি মানুষকে আক্রমণ করে। এরপরই আক্রান্ত এক ব্যক্তি উন্মত্ত কুকুরটিকে পিটিয়ে হত্যা করেছে।

এ দিন ৭টা থেকেই হামলা শুরু করে কুকুরটি। প্রথমে কুন্নুরের কোয়োড রোডে আক্রমণ করে সটি। এরপর বেলা যত বেড়েছে ততই উন্মত্ত কুকুরটি পোদুভাচেরি, ইরিভেরি, পানেরিচাল, মুঝাপ্পালা, চক্করাক্কাল শহর, চক্করাক্কাল সোনা রোড, অঞ্জারকান্ডির চিরাক্কাট এবং চেম্বিলোড পঞ্চায়েত-সহ বেশ কয়েকটি জায়গায় মানুষকে নিশানা করে। আহতদের মধ্যে পথচারী, বাস স্টপে অপেক্ষারত মানুষ, শিশু এবং এমনকি বারান্দায় দাঁড়িয়ে থাকা ব্যক্তিরাও রয়েছে।

আহতদের মধ্যে, মুখে গুরুতর আঘাতপ্রাপ্ত একজনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে, অন্য তিনজনকে কান্নুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসার জন্য কান্নুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রশাসনিক কর্তৃপক্ষ যেসব এলাকায় ওই কুকুরটি তাণ্ডব চালায় সেইসব অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার এবং ভবিষ্যতে এ ধরনে ঘটনা এড়াতে বা কোনও আক্রমণাত্মক বিপথগামী প্রাণীর খবর দেওয়ার জন্য অনুরোধ করেছে। স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং জলাতঙ্ক প্রতিরোধী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গত সপ্তাহে, তামিলনাড়ুর কোয়েম্বাটুরের একটি সরকারি হাসপাতালে জলাতঙ্ক রোগে আক্রান্ত এক ব্যক্তি নিজের গলা কেটে ফেলেন। একটি উন্মত্ত কুকুর কামড়ানোর পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রাখা হয়েছিল আইসোলেশন ওয়ার্ডে। তবে সময় এগোলে রোগীর আক্রমণাত্মক এবং অসংলগ্ন আচরণ লক্ষ্য করা যায়। অবশেষে তিনি নিজেকেই মারাত্মকভাবে আহত করে মৃত্যুর কোলে ঢোলে পড়েন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া