বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২০ মার্চ ২০২৫ ২৩ : ৫৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক হাতেনাতে ধরে ফেলেছিলেন স্বামী। তাতেই যত সমস্যা। পথের কাঁটা সরাতে প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করে স্বামীকে খুন করার অভিযোগ উঠল স্ত্রী-র বিরুদ্ধে। তারপর স্বামীর দেহ বস্তায় ভরে প্রেমিকের বাইকে সওয়ার হন ওই মহিলা। দেহ বোঝাই বস্তা জনবসতী শূন্য একটি জায়গায় নিয়ে গিয়ে পুড়িয়ে দেন মহিলা ও তাঁর প্রেমিক। কিন্তু শেষ রক্ষা হয়নি। অভিযুক্ত মহিলাকে ধরে ফেলেছে পুলিশ। সিসিটিভি ক্যামেরার সূত্র ধরে খুনের কিনারা হয়। ঘটনাটি রাজস্থানের জয়পুরের।
নিহত ব্যক্তির নাম ধন্নালাল সাইনি। তিনি ছিলেন পেশায় সবজি বিক্রেতা। তাঁর স্ত্রী গোপালি দেবী কাজ করতে যাচ্ছেন বলে রোজই বেরিয়ে যেতেন। আসলে গত পাঁচ বছর ধরে গোপালীর দীনদয়াল কুশওয়াহা নামে এক যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে ছিল। যা জানতে পেরে গিয়েছিলেন ধন্নালাল। ফলে স্ত্রীর সঙ্গে বচসাও হয় স্বামী ধন্নালালের।
পুলিশ সূত্রে খবর, গোপালি দেবীর তাঁর প্রেমিক দীনদয়াল একটি কাপড়ের দোকানে কাজ করতেন। গত ১৫ মার্চ ঘরে ফিরে স্ত্রীকে দেখতে না পেয়ে গোপালীর স্বামী ধন্নালাল সাইনি সোজা দীনদয়ালের দোকানে চলে যান। সেখানে দীনদয়ালের সঙ্গেই ছিলেন তাঁর স্ত্রী। তাঁদের এক সঙ্গে দেখেই ঘটনাস্থলেই বচসা শুরু করে দেন ধন্নালাল। যা ক্রমশ চরম আকার নেয়।
জয়পুরের দক্ষিণের ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) দিগন্ত আনন্দ বলেন, "মৃত ধন্নালাল স্ত্রীর বিবাহ বহির্ভুত সম্পর্কের ব্যাপারে আপত্তি জানিয়েছিলেন। যার ফলে তাঁর স্ত্রী এবং সহ-অভিযুক্ত দীনদয়াল রাগে ধন্নালালের মাথায় লোহার রড দিয়ে আঘাত করেন। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। সম্ভবত ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।" তদন্তে জানা গিয়েচে যে, অভিযুক্ত গোপালী ও তাঁর প্রেমিক দীনদয়াল ধন্নালাল সাইনিকে দোকানের উপরের তলায় আরেকটি দোকানে নিয়ে গিয়েছিলেন। সেখানেই তাঁরা ধন্নালালকে লোহার পাইপ দিয়ে মাথায় আঘাত করে এবং দড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।
এরপর প্রমাণ লোপাটের চেষ্টায় গোপালী ও তাঁর প্রেমিক মিলে ধন্নালালের মৃতদেহটি একটি বস্তায় ভরেন। প্রেমিকের বাইকে চড়েই সেই বস্তা ফেলে দেওয়ার জন্য জায়গা খুঁজতে যান। সিসিটিভি ফুটেজে বিশাল বস্তাটি নিয়ে তাঁদের একটি ব্যস্ত বাজার এলাকা পার হতে দেখা গিয়েছে। রিং রোডের কাছে, তাঁরা দেহটি নামিয়ে আগুন ধরিয়ে দেয় যাতে পুলিশ মৃতদেহটি খুঁজে পাওয়ার পর তাঁর পরিচয় সনাক্ত করতে না পারে। একটি গাড়ি তাদের দিকে এগিয়ে আসতে দেখে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার সময় দেহটি অর্ধ-দগ্ধ ছিল।
ডিসিপি আনন্দ জানান, প্রধান সড়কের কাছে অর্ধ-পোড়া দেহটি পাওয়া গিয়েছে এবং দুই দিন পর তা শনাক্ত করতে পেরেছিলেন। গোপালী দেবীকে গ্রেপ্তার করা হলেও, পুলিশ দীনদয়াল কুশওয়াহাকে খুঁজে পেয়েছে কিনা এখনও স্পষ্ট নয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?