বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২০ মার্চ ২০২৫ ২২ : ৪৩Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বহুদিন ধরেই ভারতের বাজারে বিদ্যুৎচালিত গাড়ি চলা শুরু হয়েছে। সেখানে দুচাকার গাড়ি থেকে শুরু করে চারচাকা সবই রয়েছে। এরফলে পরিবেশে খানিকটা হলেও দূষণের পরিমান কমছে। এবার বিরাট সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় পরিবহন মন্ত্রক।
আগামী ৬ মাসের মধ্যে বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রক। কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি জানিয়েছেন, এবার থেকে বিদ্যুৎচালিত গাড়ি এবং পেট্রোল চালিত গাড়িরা দাম সমান হবে। তিনি বলেন, দিল্লি থেকে দেরাদুনের মধ্যে ২১২ কিলোমিটার জাতীয় সড়কের কাজ আগামী তিন মাসের মধ্যে শেষ হয়ে যাবে। ভারতের গাড়ির বাজারে এবার থেকে বিদ্যুৎচালিত গাড়ি এবং পেট্রোল চালিত গাড়ির দাম এক হয়ে যাবে।
ভারতের মতো বিরাট জনসংখ্যার দেশে যাতে দূষণের পরিমান কম হয় সেদিকে জোর দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরফলে আগামীদিনে দেশে জ্বালানির ব্যবহার কমবে। পরিবেশ রক্ষা হবে অনেকটাই। ভারতকে বিশ্বের তৃতীয় অর্থনৈতিক দেশ হিসেবে গড়ে তোলার জন্য এই কাজকে সবার আগে এগিয়ে নিয়ে যেতে হবে। যদি পরিবেশকে বাঁচানো যায় তাহলে অতি সহজেই ভারত অন্য দেশকে পিছনে ফেলে দেবে।
পরিবহন মন্ত্রী মনে করেন, যেভাবে ভারতে দূষণের মাত্রা বাড়ছে সেখানে আগামীদিনে বিদ্যুৎচালিত গাড়ির সংখ্যা বাড়াতে হবে। তাহলেই হয়তো ভারত বায়ু দূষণের হাত থেকে খানিকটা হলেও বাঁচতে পারবে। এই বিষয়টি নিয়ে বহুদিন ধরেই চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় সরকার। সেই কাজকে এগিয়ে নিয়ে যেতেই এবার বিদ্যুৎচালিত গাড়িকে বিশেষ প্রাধান্য দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় পরিবহন মন্ত্রীর বার্তায় সেটাই ফের একবার স্পষ্ট করে সামনে চলে এল।
এমনিতেই ভারতের বাজারে বিদ্যুৎচালিত গাড়ির সংখ্যা ক্রমেই বাড়ছে। দামে খানিকটা বেশি হলেও এর প্রতি মানুষের আকর্ষণ বাড়ছে। পরিবেশ রক্ষার বিষয়টি সামনে থাকলেও সকলে একে বাড়তি গুরুত্ব দিয়েছে। পাশাপাশি যে হারে জ্বালানির দাম বাড়ছে সেখান থেকে এই গাড়ি আগামীদিনে গোটা ভারতের বাজারে ছেয়ে যাবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?