শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | নভেম্বর থেকে চলছিল সৌরভকে হত্যার পরিকল্পনা, প্রথমবার ব্যর্থ হন মুসকান, দ্বিতীয়তে মেলে সাফল্য

AD | ২০ মার্চ ২০২৫ ২২ : ১৪Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: একের পর এক রোমহর্ষক তথ্য সামনে আসছে উত্তরপ্রদেশের মিরাটের নেভি মার্চেন্ট সৌরভ রাজপুত হত্যাকাণ্ডে। পুলিশ জানিয়েছে, গত বছর নভেম্বর থেকে সৌরভকে হত্যার পরিকল্পনা করছিলেন স্ত্রী মুসকান রাস্তোগি এবং তাঁর প্রেমিক সাহিল শুক্ল। ওই সময়ই ছুরি এবং ঘুমের ওষুধ কিনে রাখা হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি স্ত্রী এবং মেয়ের জন্মদিন পালন করতে লন্ডন থেকে ফিরেছিলেন সৌরভ। ফেরার এক সপ্তাহের মধ্যেই নিষ্ঠুর ষড়যন্ত্রের শিকার হন তিনি। সর্বভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, মুসকান এবং সাহিল খুনের পরিকল্পনা করেছিলেন খুব সাবধানে। অস্ত্র ও ঘুমের ওষুধ কেনা থেকে শুরু করে দেহ লোপাটের জায়গাও খুঁজে রেখেছিলেন সন্তর্পণে। মুসকান লম্বা ব্লেডওয়ালা দু'টি ছুরি কেনার সময় দোকানদারকে বলেছিলেন যে মাংস কাটতে এগুলি ব্যবহার করা হবে। স্থানীয় একটি ওষুধের দোকান থেকে নিষিদ্ধ ঘুমের ওষুধ কেনার সময় নানা প্রশ্নের মুখেও পড়তে হয়েছিল তাঁকে। ২০১৯ সালে একটি স্কুল হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তাঁদের আলাপ হয়েছিল। দ্রুত সেই আলাপ প্রেমের সম্পর্কে পরিণত হয়। জল এতদূর গড়িয়েছিল যে সৌরভের সঙ্গে আর থাকতে চাইছিলেন মুসকান। সৌরভকে পথের কাঁটা ভাবতে শুরু করেছিলেন দু'জনেই। সেখান থেকেই হত্যার পরিকল্পনা।

সর্বভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদন অনুসারে, সৌরভকে হত্যার পরিকল্পনাটি করেছিলেন তাঁর স্ত্রীই। স্বামীকে খুন করতে রাজি করাতে প্রেমিক সাহিলকে বোঝাতে শুরু করেছিলেন তাঁর মা মৃত্যুর ওপার থেকে স্ন্যাপচ্যাটের মাধ্যমে তাঁর সঙ্গে কথা বলছেন। এমনকি সাহিলের মায়ের পুনর্জন্মের গল্পও ফেঁদেছিলেন। ফেব্রুয়ারিতে সৌরভের ভারতে আসার কথা জানার পরেই হত্যার পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি শুরু করে দেন যুগল।

২৫শে ফেব্রুয়ারি প্রথমবার খুনের চেষ্টা ব্যর্থ হয়েছিল। সৌরভকে ঘুমের ওষুধ মেশানো খাবার খেতে দিয়েছিলেন মুসকান। কিন্তু অজ্ঞান হওয়ার বদলে ঘুমিয়ে পড়েন সৌরভ। ৪ মার্চ মুসকান ফের তাঁর স্বামীর খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেন, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। এরপর সে সাহিলের সাথে সৌরভকে ছুরি দিয়ে হত্যা করেন। অপরাধ গোপন করার জন্য দু'জনে মিলে তাঁর দেহ টুকরো টুকরো করে দেন। খুনের আগেই মুসকান তাঁর ছয় বছরের মেয়েকে তাঁর দিদার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল।

মিরাটের এসপি আয়ুশ বিক্রম সিং পিটিআইকে বলেন, "প্রাথমিকভাবে তাঁদের পরিকল্পনা ছিল দেহাংশগুলি একটি নির্জন স্থানে ফেলে দেওয়ার। কিন্তু শেষ পর্যন্ত তাঁরা দু'জনেই দেহটিকে একটি ড্রামে ভরে সিমেন্ট এবং বালি ভরে দেওয়া হয়।''

খুনের পর দু'জনেই হিমাচল প্রদেশে গিয়ে তাঁদের অপরাধ গোপন করার চেষ্টা করেন। এরপর ১৭ মার্চ মিরাটে ফিরে আসে। পরের দিনই, সৌরভের পরিবারের অভিযোগের ভিত্তিতে, পুলিশ সন্দেহভাজন এই যুগলকে আটক করে। বাড়ি থেকে সৌরভের ছিন্নভিন্ন দেহ সম্বলিত নীল ড্রামটি উদ্ধারের পর তাঁদের গ্রেপ্তার করা হয়। আদালতে মুসকান এবং সাহিলের ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া