সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | বিদেশ যাচ্ছেন প্রশাসনিক প্রধান, প্রশাসনিক কার্যকলাপ তখন দেখভাল করবেন কে? লন্ডন যাওয়ার আগে জানিয়ে দিলেন মমতা

Riya Patra | ২০ মার্চ ২০২৫ ২১ : ৪৩Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: সাত দিনের বিদেশ সফরে যাচ্ছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। লন্ডনের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বক্তব্য রাখবেন তিনি। এছাড়াও রয়েছে একগুচ্ছ গুরুত্বপূর্ণ কর্মসূচি। কিন্তু রাজ্যের প্রশাসনিক প্রধান যখন রাজ্যের বাইরে থাকবেন, তখন রাজ্যের প্রশাসনিক কার্যকলাপ সামলাবেন কে? কীভাবে সিদ্ধান্ত নেওয়া হবে? বৃহস্পতিবার নবান্নে প্রশ্নের উত্তর দিলেন খোদ প্রশাসনিক প্রধান। 

জানালেন, রাজ্যের পাঁচ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সুজিত বসু, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমকে নিয়ে গড়লেন টাস্ক ফোর্স। আইনশৃঙ্খলায় নজরদারি থাকবে রাজীব কুমার ও মনোজ বর্মার। স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, প্রভাত মিশ্র ও বিবেক কুমারকে বড় দায়িত্ব দিয়েছেন তিনি। এই পাঁচজন দৈনন্দিন নজর চালাবেন ব্লক-জেলা সর্বত্র। পাঁচ মন্ত্রী মমতার অনুপস্থিতিতে বসবেন নবান্নে, যোগাযোগ রাখবেন উপরোক্ত অফিসারদের সঙ্গে। রাজ্যে এই সময়কালে কোনও সমস্যা হলে, তাঁরা নিজেরা সিদ্ধান্ত না নিয়ে, যোগাযোগ করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। 

রাজ্যের মুখ্যসচিব যেহেতু যাচ্ছেন মমতার সঙ্গেই, যাওয়ার আগে তিনি জেলাশাসক, এসপিদের সঙ্গে বৈঠক করবেন। দলের বিষয়েও জানিয়ে দিলেন, তাঁর অনুপস্থিতিতে রইলেন অভিষেক ব্যানার্জি, সুব্রত বক্সী-সহ অন্যান্যরাও।  

লন্ডনে কবে কোথায় অনুষ্ঠান রয়েছে মমতার? নিজের বিদেশ সফরের বিস্তারিত বিবরণও দিলেন তিনি। জানালেন, লন্ডন যাতায়াতেই তাঁর সময় লাগবে দু’ দিন। মাঝে একদিন রবিবার। বাকি চারদিন রয়েছে ঠাসা কর্মসূচি। রয়েছে ভারতীয় দূতাবাসের অনুষ্ঠান, রয়েছে বাণিজ্য বৈঠক। ২৪ মার্চ ভারতীয় হাইকমিশনের বৈঠক, ২৫ মার্চ রয়েছে বিজিবিএস-এর অনুষ্ঠান, ২৬ মার্চ রয়েছে জি টু জি-র অনুষ্ঠান, ২৭ মার্চ অক্সফোর্ডে অনুষ্ঠান, ২৮ মার্চ লন্ডন থেকে রওনা দেবেন তিনি। মমতা জানালেন, ইদ, বাসন্তীপুজো এর পরেই, তাই ওই সময়টায় রাজ্যে থাকতে চান তিনি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া