বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২০ মার্চ ২০২৫ ২১ : ২২Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: হাল আমলে ইউটিউব দেখে অনেক সমস্যার সমাধান হয়। মথুরার যুবক ভেবেছিলেন চিকিৎসা বিজ্ঞানও রপ্ত করে নেবেন ওই ইউটিউব দেখেই! যেমন ভাবনা, তেমন কাজ। ৩৫ বছরের যুবক মথুরা থেকে কিনে নেন সার্জিক্যাল ব্লেড, সেলাইয়ের উপকরণ এবং অজ্ঞান হওয়ার ইনজেকশন। এরপর নিজেই নিজের শরীরে অস্ত্রোপচার করেন। কিন্তু, শেষ পরিণতি কী হল?
জানা গিয়েছে যে, ৩২ বছর বয়সী রাজা বাবু গত কয়েক মাস ধরেই পেটের যন্ত্রণায় ভুগছিলেন। পরামর্শ নেন বেশ কয়েকজন চিকিৎসকরে। কিন্তু সেইসব পরামর্শের পরেও কোনও উপশম না পেয়ে রাজা বিষয়টি নিজের হাতে নেওয়ার সিদ্ধান্ত নেন। ইউটিউবে বেশ কয়েকটি ভিডিও দেখার পর, তিনি একটি ওষুধের দোকান থেকে প্রয়োজনীয় নানা ওষুধ কিনে ফেলেন। তারপরে অনলাইনে যা দেখেছিলেন তার উপর ভিত্তি করে নিজের শরীরে নিজেই অস্ত্রোপচারের চেষ্টা করেন।
রাজা জানিয়েছেন, পেটের ব্যথা অসহনীয় হয়ে উঠলে, তিনি মথুরায় গিয়ে একটি সার্জিক্যাল ব্লেড, সেলাইয়ের উপকরণ এবং অজ্ঞান হওয়ার ইনজেকশন কিনে আনেন। বুধবার সকালে, তিনি ঘরে অস্ত্রোপচার শুরু করেন। কিছুক্ষণ পর, যখন অ্যানেস্থেশিয়ার প্রভাব কমে যায়, তখন রাজা বাবু ফের তীব্র ব্যথা অনুভব করতে শুরু করেন। তীব্র যন্ত্রণায় জোর চিৎকার করেন। ঘর থেকে বাইরে বেরিয়ে যান। তাঁর কান্না শুনে পরিবারের লোক হতবাক হয়ে যায়। সঙ্গে সঙ্গেই রাজাকে হাসপাতালে নিয়ে যায় সকলে।
ये यूपी है भैया यहां कुछ भी हो सकता है।
— Himanshu Dwivedi(Legal Journalist)???????? (@Dwivedihd92) March 20, 2025
अब देखिए मथुरा में एक युवक पेट दर्द से परेशान था फिर उसने यूट्यूब देखकर खुद का ऑपरेशन कर लिया और सर्जरी कर 11 टांके लगा लिए फिर अस्पताल ???? पहुंचा।
डॉक्टर युवक को देखकर हैरान ओ परेशान।
तो भैया ये यूपी है..#Mathura
#SelfSurgery pic.twitter.com/yJe9qnwiG3
ফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে তার রাজার ভাগ্নে রাহুল সংবাদ মাদ্যমকে বলেছেন, "ইউটিউব ভিডিও দেখার পর মামা নিজের শরীরে অস্ত্রোপচার করেন।"
রাহুলই মামাকে জেলা হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। রাহুলের কথায়, প্রায় ১৮ বছর আগে রাজা বাবুর অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়েছিল। গত কয়েকদিন ধরে তিনি পেটে ব্যথা অনুভব করছিলেন এবং বেশ কয়েকজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করার পরেও কোনও উপশম পাননি। তখনই রাজা বাবু নিজেই চিকিৎসা করার সিদ্ধান্ত নেন। তবে, অবস্থার অবনতি হওয়ায় রাজা বাবুকে আরও যত্নের জন্য আগ্রার এসএন হাসপাতালে রেফার করা হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?