শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

quick and simple tiffin recipe for kids: south indian food Medu Vada recipe

লাইফস্টাইল | এক টিফিন রোজ রোজ ভাল লাগে না সন্তানের? স্বাদবদল করতে বানিয়ে দিন পুষ্টিকর মেদু বড়া

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ২০ মার্চ ২০২৫ ২১ : ০২Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: বাড়ির ক্ষুদে সদস্যটিকে কী টিফিন দেবেন তা নিয়ে অভিভাবকদের মাথাব্যথার শেষ নেই। খাবার একটু অপছন্দ হলেই টিফিন বক্স খালি হয় না। আবার সুস্বাদু খাবার দিলেই তো হল না, তাতেও বৈচিত্র থাকতে হবে। নয়তো ফের একই কাহিনির পুনরাবৃত্তি। তাই সন্তানের টিফিনে কিছুটা বদল আনতে, দিতে পারেন দক্ষিণী ছোঁয়া। না ডোসা-ইডলির কথা বলা হচ্ছে না। বরং বানিয়ে দিন মেদু বড়া। এটি দক্ষিণ ভারতের একটি জনপ্রিয় খাবার। সাধারণত সকালের নাস্তা হিসেবে খাওয়া হয়। মেদু বড়া তৈরি করা বেশ সহজ। রইল মেদু বড়া তৈরির প্রণালী-
উপকরণ-
 * ১ কাপ বিউলির ডাল (৪-৫ ঘণ্টা ভিজিয়ে রাখা)
 * ১/২ ইঞ্চি আদা কুচি
 * ১-২ টি কাঁচা মরিচ কুচি
 * ১ টেবিল চামচ কারিপাতা কুচি
 * ১/২ চা চামচ গোলমরিচ
 * ১/২ চা চামচ হিং
 * লবণ স্বাদমতো
 * ভাজার জন্য তেল
প্রণালী-
১. বিউলির ডাল ভাল করে ধুয়ে মিহি করে বেটে নিন। এতে অল্প জল মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন।
২. বাটা ডালে আদা কুচি, কাঁচালঙ্কা কুচি, কারি পাতা কুচি, গোলমরিচ, হিং এবং লবণ মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন।
৩. কড়াইতে তেল গরম করুন। হাতের তালু ভিজিয়ে অল্প পরিমাণ ডালের মিশ্রণ নিয়ে মাঝখানে আঙুল দিয়ে ফুটো করে বড়ার আকার দিন।
৪. গরম তেলে বড়াগুলো সোনালি হওয়া পর্যন্ত ভাজুন।
৫. গরম গরম মেদু বড়া নারকেলের চাটনি সমেত সাজিয়ে দিন টিফিন বাক্সে।

কিছু অতিরিক্ত টিপস-
 * ডালের মিশ্রণ ভাল করে ফেটালে বড়াগুলো নরম হবে।
 * বড়া তৈরির সময় হাতের তালু ভিজিয়ে নিলে মিশ্রণ হাতে লেগে যাবে না।
 * বড়াগুলো মুচমুচে করতে চাইলে মাঝারি আঁচে ভাজুন।
 * আপনার পছন্দ অনুযায়ী অন্যান্য মশলাও ব্যবহার করতে পারেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া