সোমবার ০৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২০ মার্চ ২০২৫ ২০ : ২৮Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: এই রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি যাই বলে থাকুক না কেন, গত কয়েকদশকের রাজনীতিতে মমতা ব্যানার্জির উত্থান, অবস্থান, কার্যকলাপ বিশ্বের কাছে বিষ্ময়। দেশে- বিদেশে তাঁকে নিয়ে আলোচনা, আলোচনা তাঁর সরকারের একগুচ্ছ প্রকল্প নিয়েও। কোথাও প্রশস্তি, কথাও পুরস্কার। তাঁকে বিদেশ থেকেও আমন্ত্রণ জানানো হয়েছে আগেও। এবার ভাষণ দেওয়ার জন্য অক্সফোর্ডে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
আর গত কয়েকদিনে তা নিয়েই জোর চর্চা। চর্চা বিরোধী দলের নেতাদের কথায়, সোশ্যাল মিডিয়া পোস্টে। কীরকম তা? বিরোধী রাজনৈতিক দলের নেতারা গত কয়েকদিনে নানাভাবে প্রমাণ করতে চেয়েছেন মমতাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আমন্ত্রণ জানায়নি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে আগামী ২৭ মার্চ নিজের বক্তব্য রাখবেন তিনি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এই প্রসঙ্গে আবার ইমেলও করা হয়েছিল। অন্যদিকে কেন কলেজ থেকে আমন্ত্রণের বিষয়টি অক্সফোর্ডের ক্ষেত্রে সরাসরি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমন্ত্রণ বলা হচ্ছে, বিষয়টি পরিস্কার করতে ময়দানে নামেন তৃণমূলের নেতা নেত্রীরা। অনেকেই নিরপেক্ষ জায়গা থেকে প্রশ্ন তোলেন রাহুল গান্ধী, শশী তারুর কিংবা বাম জমানায় কোনও নেতা মন্ত্রী বিদেশে বক্তৃতার ডাক পেলে এমন গেল গেল রব তুলতেন কি কেউ? তাহলে মমতার বেলায় কেন বিরোধী শিবিরে এমন হাহাকার?
এতদিন এই বিষয়ে একটি কথাও বলেননি খোদ মমতা। তবে যাওয়ার আগে, নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে সোজা উত্তর দিলেন। যেমন শুরুতেই জানালেন ঐতিহ্য, রাজনীতি-সহ একাধিক বিষয়ে ব্রিটেনের সঙ্গে বহু ক্ষেত্রেই মিল রয়েছে বাংলার। মনে করান, বাংলার সম্মান তুলে ধরার দায়িত্ব সকলের, তেমনই গত কয়েকদিনের চর্চার উত্তর দেন মমতা।
বলেন, ‘আমাদের কোনও নেতা দেশের বাইরে গেলে আমরা তাঁদের অপদস্থ করি না। কিন্তু দুর্ভাগ্য, এখানে গণশত্রু রয়েছে। আমাদের দেশে, বিশেষ করে আমাদের রাজ্যে, তাঁরা হোয়াটসঅ্যাপ গ্রুপে, ইমেলে নোংরা খেলা খেলে।‘ মমতা বলেন, বিদেশে মেল করে বাংলাকে খারাপ বলা, তঁকে ব্যক্তিগত আক্রমণে আপত্তি নেই, কিন্তু বাংলাকে আক্রমণ কেন?
একেবারে আঘাত করেন গোড়ার কথায়। যেখানে তাঁকে নিয়ে তীব্র আলোচনা, মনে করান তিনি ডিগ্রি উল্লেখ করেন না নামের আগে, পড়াশোনা করেছেন বাংলা মাধ্যমে। কিন্তু শিক্ষা মানবিকতার জন্য, তাতে অন্যকে অপদস্থ করার লাইসেন্স পেয়ে যায় না অপরপক্ষ। শুধু বক্তৃতার মাধ্যমে প্রাথমিক শিক্ষা দিলেন না, রাজ্যের প্রশাসনিক প্রধান মনে করিয়ে দিলেন, তাঁর দল এই নোংরা খেলা খেলে না ঠিকই, কিন্তু প্রায় সব জায়গায় তাঁদের পরিচিত লোকজন রয়েছেন ছড়িয়ে। সুতরাং, তাঁর সঙ্গে যে বিস্তর কুৎসা হল, তাঁর দল চাইলেই বিরোধী দলের নেতা নেত্রীদের ক্ষেত্রে একই বিষয় ঘটাতেই পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?