বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ১ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাবে ইউপিআই পেমেন্ট, কী নির্দেশ জারি করল এনপিসিআই

Sumit | ২০ মার্চ ২০২৫ ১৯ : ২১Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ডিজিটাল যুগে ডিজিটাল পেমেন্ট করতে সকলেই পছন্দ করে থাকেন। সেখান থেকে দেখতে হলে বাজারে গিয়ে ১০ টাকার সামগ্রী কেনা থেকে শুরু করে ১০ হাজার টাকার সামগ্রী কিনতেও প্রধান ভরসা থাকে এই ডিজিটাল পেমেন্ট।


১ এপ্রিল থেকে নতুন নিয়ম চালু হতে চলেছে। এরফলে যারা গুগুল পেন, ফোন পে এবং পেটিএম থেকে পেমেন্ট করেন তাঁদের সমস্যায় পড়তে হতে পারে। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে একটি নির্দিষ্ট সময় ধরে আপনি যদি নিজের মোবাইল নম্বর ইউপিআইকে যুক্ত না রাখেন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সেটি নিজে থেকেই মুছে যাবে। এরপর যদি আপনি কোনও অনলাইনে পেমেন্ট করতে যান তাহলে সেটি কার্যকরী হবে না।

 


কেন এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেবিষয়ে জানাতে গিয়ে এনপিসিআই জানিয়েছে বর্তমানে সাইবার অপরাধ বাড়ছে। একটু অসাবধান হলেই সেখান থেকে টাকা সরিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা। তাই তারা এই ধরণের একটি পদক্ষেপের কথা ঘোষণা করলেন। যেসব ফোন নম্বর দীর্ঘদিন ধরে কাজ করেনি অথচ সেগুলির সঙ্গে ইউপিআই যোগ ছিল সেগুলিকে এবার টার্গেট করছে সাইবার প্রতারকরা। এগুলিকে কাজে লাগিয়ে তারা অতি সহজেই ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিতে পারছে। এবার সরকারের দায়িত্ব যাতে এই ধরণের ঝুঁকি থেকে সাধারণ মানুষকে রক্ষা করা। 

 


যদি নিজের ইউপিআই পেমেন্টকে চালু রাখতে চান তাহলে সেটিকে সক্রিয় রাখতেই হবে। পাশাপাশি যাতে সেটির সঙ্গে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বরটি চালু থাকে সেদিকেও নজর দিতে হবে। সেখানে আপনার ফোন নম্বরই হবে প্রধান চাবি যেখান থেকে আপনি সমস্ত ধরণের পেমেন্ট করতে পারবেন। যদি মোবাইল নম্বর চালু না থাকে তাহলে সেটি নিজে থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যোগাযোগ হারাবে।

 


যদি আপনার মোবাইল নম্বরটি বহুদিন ধরে ব্যবহার না হয়ে থাকে আর যদি সেখান থেকে আপনি ইউপিআই পেমেন্ট করতে চান তাহলে আগে থেকে গোটা বিষয়টি দেখে নেবেন। নাহলে অনলাইনে পেমেন্ট করতে পারবেন না। এবিষয়ে ব্যাঙ্কগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে এনপিসিআই। এই কাজটি আপনাকে ১ এপ্রিলের মধ্যেই করতে হবে। নাহলে এগুলি থেকে কোনও ধরণের পেমেন্ট করতে পারবেন না। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া