বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ‘পাকিস্তানের চেয়ে ভাল আছে ভারতের মহিলারা’, স্বামীর নির্যাতন থেকে বাঁচতে গুগল ম্যাপ ঘেঁটে ভারতে প্রবেশের চেষ্টা পাক যুবতীর

Riya Patra | ১৯ মার্চ ২০২৫ ০৫ : ১৬Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: স্বামী নির্যাতন করত দিনের পর দিন। অত্যাচার থেকে বাঁচতে চলে গিয়েছিলেন বাবা-মায়ের কাছে। কিন্তু তারপর? কীভাবে বাঁচবেন অত্যাচার থেকে? ভাবতে ভাবতে একদিন ইন্টারনেট ঘেঁটে দেখেন, ভারতের মেয়েরা কেমন রয়েছে। তথ্য, পাকিস্তানের চেয়ে অনেক ভাল রয়েছে ভারতের মেয়েরা। তারপরেই সিদ্ধান্ত নেন, যেভাবেই হোক ভারতে চলে আসবেন। গুগল ম্যাপ দেখে পৌঁছেও যান বর্ডার এলাকায়। আর সেখানেই ধরা পড়েন বিএসএফ-এর হাতে। 

রবিবার রাতে রাজস্থানের গঙ্গানগর জেলায় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করার সময় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক পাকিস্তানী যুবতীকে আটক করে। তাঁর আনুমানিক বয়স ৩০। তদন্ত চলছে, ঠিক কী কারণে তিনি ভারতে ঢুকতে চাইছিলেন, যা বলছেন জেরায় তা কি আদেউ সত্যি? 

সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ প্রশান্ত কৌশিক জানিয়েছেন, ওই যুবতী নিজেকে আমিরা বলে পরিচয় দিয়েছেন জানিয়েছেন পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বাসিন্দা তিনি। তদন্তে তিনি জানিয়েছেন তাঁর স্বামী ওয়াসিম বেলুচিস্তান এবং মাস্কাট দুই জায়গায় দোকান চালায়। স্বামী অত্যাচার চালায় দিনের পর দিন। গার্হস্থ্য হিংসা থেকে বাঁচতেই ঘর ছেড়ে পালিয়ে এসেছেন তিনি। তদন্তে যুবতীর ফোনের সার্চ হিস্ট্রি থেকেই জানা গিয়েছে, তিনি গুগলে ভারতে মেয়েদের অবস্থান সম্পর্কে তথ্যের সন্ধান করেছেন। রাজস্থানের গঙ্গানগরের অনুপগড় সেক্টরের বিজেতা সীমান্ত পোস্টের কাছে বিএসএফ তাঁকে আটক করে। প্রাথমিক জেরায় এখনও গুপ্তচরবৃত্তি বা অন্যান্য সন্দেহজনক কার্যকলাপের খোঁজ মেলেনি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া