শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১৯ মার্চ ২০২৫ ০৩ : ৩৬Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: ঘন লম্বা চুলের স্বপ্ন কে না দেখেন! কিন্তু বর্তমান সময়ে ক'জনেরই বা সেই স্বপ্নপূরণ হয়। আজকাল ছোট বয়স থেকেই শুরু হয়ে যায় চুলের সমস্যা। কারওর বয়স ত্রিশের কোঠা পেরোতে না পেরোতেই ঝরতে শুরু করে চুল, কারওর আবার হারিয়ে যায় চুলের জেল্লা। নেপথ্যে ব্যস্ততার যুগে চুলের সঠিক যত্নের অভাব। কিন্তু যদি একটি হেয়ারপ্যাকেই ঘন লম্বা চুলের সঙ্গে জেল্লাও ফিরিয়ে আনতে পারেন? শুনতে অবিশ্বাস্য লাগলেও বাস্তবেই রয়েছে এমন একটি প্যাক যা নিয়মিত লাগালে মাত্র এক সপ্তাহে ম্যাজিকের মতো কাজ করবে। চুল পড়া যেমন বন্ধ হবে, তেমনই বজায় থাকবে জেল্লাও। তাহলে সেই ম্যাজিক প্যাকের বিষয়ে বিশদে জেনে নিন।
উপকরণ: অ্যালোভেরা, শুকনো কারি পাতা, এক চামচ মেথি দানা এবং এক চামচ টক দই।
কীভাবে প্যাক বানাবেন:
খানিকটা পরিমাণ অ্যালোভেরার সঙ্গে বেশ কিছুটা শুকনো কারি পাতা, ১ চামচ মেথি দানা এবং এক চামচ দই একসঙ্গে মিশিয়ে একটি পেস্ট বানান। এবার ওই মিশ্রণটি মাথার গোড়া থেকে আগা পর্যন্ত ভাল করে লাগিয়ে নিন। ৩০-৩৫ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।
হেয়ার প্যাকটি নিয়মিত লাগালে মাত্র ১০ দিনে আপনি চুলের পরিবর্তন খেয়াল করবেন। কয়েক দিনের ব্যবহারেই চুল লম্বা হতে শুরু করবে, বাড়বে চুলের ঘনত্ব এবং জেল্লাও ফিরে আসবে।
আসলে যে উপাদানগুলি দিয়ে প্যাকটি তৈরি হয়েছে সেগুলি প্রতিটি চুলের পুষ্টির জন্য উপকারী। অ্যালোভেরাতে রয়েছে একাধিক ভিটামিন ও মিনারেল, যা চুলের সুস্বাস্থ্য ধরে রাখতে কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়া মেথি চুল এবং মাথার ত্বকের আর্দ্রতা বজায় রাখে। ফলে মাথার ত্বক শুষ্ক হয়ে চুল ঝরে পড়ার পরিমাণ কমায়। একইসঙ্গে কারি পাতা স্ক্যাল্পের স্বাস্থ্য ভালো রাখে এবং চুলের ফলিকলকেও মজবুত করে। তাই চুলের বৃদ্ধি থমকে যায় না। আর টক দই চুলের পরিচর্চায় অত্যন্ত উপকারী।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?