শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৯ মার্চ ২০২৫ ০১ : ৫৫Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান। ২৮৬ দিন পর পৃথিবীতে ফিরলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। তাঁদের সঙ্গে ফিরেছেন নাসার নিক হগ এবং রুশ নভশ্চর আলেকজ়ান্ডার গর্বুনভ। বুধবার ভারতীয় সময় ভোর ৩টে ২৭ মিনিটে ফ্লোরিডার গাল্ফ অফ মেক্সিকোয় সফলভাবে অবতরণ করে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযান ড্রাগন।
অনেকের মনে প্রশ্ন, বিমানের মতো কেন বিমানবন্দরে অবতরণ করল না এই মহাকাশযান, কেন আকাশ থেকে ঝুপ করে নেমে এল মাঝ সমুদ্রে। তার কারণ অবশ্যই গতিবেগ। মহাকাশযানটি যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন তার গতিবেগ ছিল ঘণ্টায় ২৮হাজার কিলোমিটার। ধীরে ধীরে একাধিক প্যারাস্যুট খুলে গিয়ে এর গতবেগ কমিয়ে আনা হয়। তবে তাতেও স্থলভাগে অবতরণের মতো হয় না। অর্থাৎ যে বিরাট গতিবেগে তা এগিয়ে আসে, তা স্থলভাগে অবতরণ করলে বিরাট সংঘর্ষে মুহূর্তে টুকরো টুকরো হয়ে যাওয়ার সম্ভাবনা। আর ঠিক সেই কারণেই জলভাগে অবতরণ।
পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় মহাকাশযানটির গতিবেগই কেবল অতিদ্রুত ছিল না, মহাকাশযানটির তাপমাত্রা ছিল চমকে দেওয়ার মতো। মহাকাশ থেকে ঘরে অর্থাৎ পৃথিবীতে ফিরে আসার শেষ ধাপ, পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করাই ছিল সবথেকে জটিল, চিন্তার। ওই সময় অর্থাৎ মহাকাশযানটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সঙ্গে সঙ্গে শুরু হয় তীব্র ঘর্ষণ, যার ফলে এক ধাক্কায় বেড়ে যায় তার তাপমাত্রা। সেই সময় মহাকাশযানের বাইরের আবরণের তাপমাত্রা ছিল প্রায় ১৬০০ ডিগ্রি সেলসিয়াস। এক কথায় আগুনের গোলা হয়েছিল সমগ্র মহাকাশযানের বাইরের অংশ। একই সঙ্গে উল্লেখ্য, আগুনের গোলার রূপে মহাকাশযানটি বায়ুমণ্ডলে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই মূলত শুরুর হয় তাঁদের ঘএ ফেরার উদযাপনের উচ্ছ্বাস।
তবে, স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলটি পিআইসিএ-এর ফেনোলিক-ইমপ্রেগনেটেড কার্বন অ্যাবলেটরের একটি তাপ-প্রতিরোধী আবরণ দিয়ে তৈরি। যা বাইরের তাপ থেকে ভিতরে থাকা মহাকাশচারীদের রক্ষা করে। উইলিয়ামস এবং উইলমোরকে নিয়ে মহাকাশযান সমুদ্রে নামার পরে দেখা যায়, তা বাদামী রঙের হয়ে গিয়েছে। সাদা ধবধবে মহাকাশযানের রং দেখলেই বোঝা যায়, কীভাবে ঝলসে গিয়েছে তা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?