শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১৯ মার্চ ২০২৫ ০১ : ৪২Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: রেটিনল ত্বকের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। ভিটামিন এ-র একটি ধরন রেটিল ত্বকে কোলাজেন উৎপাদন বাড়িয়ে বলিরেখা কমায়। ফলে ত্বকের তারুণ্য বজায় থাকে। এটি ব্রণের সমস্যা কমাতেও কার্যকর। আজকাল অনেকেই ত্বকের যত্নে রেটিনল সমৃদ্ধ সিরাম থেকে জেল কিংবা ক্রিম ব্যবহার করেন। বহু উপকারিতার জন্য এই ধরনের প্রসাধনীর জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। কিন্তু জানেন কি শুধু মেখে নয়, ত্বকের জেল্লা বাড়াতে খেতে পারেন 'রেটিনল স্যালাড'ও। সহজেই বানিয়ে নিন এমনই একটি স্যালাড, যা ত্বকের পাশাপাশি সামগ্রিক স্বাস্থ্যের জন্যও উপকারী। রইল রেসিপি-
উপকরণ: গাজর, লাল বা কমলা ক্যাপসিকাম, মিষ্টি আলু খোসা সহ, লেবুর রস, ১ টেবিল চামচ তামারি সস, তিলের তেল, রাইস ওয়াইন ভিনেগার
প্রণালী: গাজর সরু মতো কেটে নিন। ক্যাপসিকাম, মিষ্টি আলু খোসা সহ ছোট টুকরো করে কাটুন। একটি বড় বাটিতে গাজর, ক্যাপসিকাম এবং মিষ্টি আলুর টুকরোগুলো মেশান। এরপর লেবুর রস, তামারি সস, তিলের তেল এবং রাইস ওয়াইন ভিনিগার দিয়ে ভালভাবে মিশিয়ে নিলেই তৈরি রেটিনল স্যালাড।
স্যালাডে থাকা প্রতিটি উপাদান পুষ্টিগুণে ভরপুর। গাজরে থাকা বিটা-ক্যারোটিন শরীরে রেটিনলে রূপান্তরিত হয়, যা ত্বকের জন্য উপকারী। লাল বা কমলা ক্যাপসিকামে বিটা-ক্যারোটিনের পরিমাণ বেশি থাকে। এছাড়া লেবুর রসে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা কোলাজেন উৎপাদনে সহায়তা করে এবং ত্বকের স্থিতিস্থাপকতা বাড়ায়। তামারি সস সয়া সসের স্বাস্থ্যকর বিকল্প, তিলের তেল স্যালাডে সুগন্ধ যোগ করে, এবং রাইস ওয়াইন ভিনিগার অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী। বিটা-ক্যারোটিন সমৃদ্ধ এই স্যালাডটি নিয়মিত খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?