সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | সাহায্য নেওয়া হল ২৫০টি সিসিটিভি ফুটেজের, অবশেষে মিলল খোঁজ

নিজস্ব সংবাদদাতা | | Editor: Sourav Goswami ১৯ মার্চ ২০২৫ ২৩ : ২৭Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: প্রায় ২৫০ টিরও বেশী ক্লোজ সার্কিট ক্যামেরার ছবি দেখে এক দুষ্কৃতীকারীকে চিহ্নিত করল বাগুইআটি থানার পুলিশ। বাগুইহাটি চাউলপট্টি কালী মন্দিরে চুরির ঘটনায় ২২ দিনের মাথায় কিনারা হল। চাকদহ থানা এলাকার রবীন্দ্রনগর থেকে গ্রেপ্তার করা হল রাজেশ দে নামে এক ব্যক্তিকে। বুধবার তাঁকে বারাসাত আদালতে পেশ করা হয়। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করতে চান তদন্তকারী আধিকারিকরা। 

এর আগে এই মন্দিরে ২০১৪ সালে চুরির ঘটনা ঘটেছিল‌। সেই চুরির ঘটনাতেও  রাজেশ দে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে পুলিশ। রাজেশ ঘুরে ঘুরে কাপড় বিক্রি করার আড়ালে বিভিন্ন জায়গায় চুরির উদ্দেশ্যে রেইকি করত। পরবর্তী সময়ে চুরি করে চম্পট দিত বলে অভিযোগ।

প্রসঙ্গত, গত ২৪ শে ফেব্রুয়ারি ভোররাত্রে রাজারহাট-গোপালপুর পৌরসভার অন্তর্গত বাগুইআটি চাউল পট্টির কালীমন্দিরে সোনার গয়না এবং টাকা চুরি হয়েছিল। ভোরবেলা দোকানদারেরা দোকান খুলতে এসে দেখেন মন্দিরের তালা ভাঙা। মন্দির কমিটির বক্তব্য অনুযায়ী বেশ কয়েক ভরি সোনার গয়না এবং পুজোর বাসন নিয়ে চোরেরা চম্পট দিয়েছিল। বাগুইআটি থানার পুলিশ এই ঘটনায় একজনকে আটক করে। 

ঘটনার তদন্তে ২৫০টির বেশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। ফুটেজে দেখা যায় গত ২৩শে ফেব্রুয়ারি রাত প্রায় দুটো নাগাদ কালীমন্দিরে প্রবেশ করে রাত  তিনটের একটু পরে দুষ্কৃতীকে ব্যাগ হাতে বেরিয়ে যেতে দেখা যায়। অন্য একটি  সিসিটিভি ফুটেজ দেখা যায় কৃষ্ণনগর লোকালে উঠছে দুষ্কৃতী। এরপর প্রত্যেকটি স্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। শেষপর্যন্ত চাকদহ থানা এবং বাগুইআটি থানা যৌথ অভিযানে রবীন্দ্রনগর থেকে গ্রেপ্তার করে রাজেশকে। এই ঘটনায় চোরের সন্ধান দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা ছাড়াও তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করে পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া