শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | বাংলাদেশের শ্রমিক নেতার অন্ডকোষ কামড়ে নিয়ে দৌড়ে পালাল শিয়াল

নিজস্ব সংবাদদাতা | ১৯ মার্চ ২০২৫ ২১ : ৫৩Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের লালমনিরহাটে হঠাৎ করে শিয়ালের আক্রমণ বেড়েছে। এরই মধ্যে একজনের অণ্ডকোষ কামড়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে লালমনিরহাটে। এদিন একরাতেই শিয়ালের কামড়ে ৯ জন আহত হয়েছেন। বর্তমানে শিয়ালের কামড়ে আহতরা লালমনিরহাট সদর হাসপাতাল ও আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত ৯টার দিকে শহরের ব্যস্ততম এলাকা মিশনমোড়, সার্কিট হাউজ, পুলিশ লাইন ও বটতলা এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই রাস্তায় রাস্তায় লোকজনকে লাঠি হাতে পাহাড়া দিতে দেখতে পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী পুলিশ লাইন সংলগ্ন মোটরসাইকেল মেকানিক্স সাইদুল ইসলাম জানান, তাঁর দোকানের সামনেই একটি বৃহদাকৃতির শিয়াল আকস্মিক আক্রমণ করে পথচারীদের যাকে পেয়েছে তাঁকেই কামড়ে দিয়েছে। এই সময় শিয়ালটিকে স্থানীয় কুকুররা আক্রমণ করতে গেলে উল্টো শিয়ালটিই কুকুরগুলোকে ধাওয়া দেয়। পরে তিনি ও তাঁর দোকানের কর্মচারী এবং শহরের লোকজন শিয়ালটিকে মারার জন্য ধাওয়া করেও ধরতে পারেননি। এরপর শিয়ালটি লোকজন দেখে ঝোপঝাড়ে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর শিয়ালটি আবারও বের হয়ে আক্রমণ করে। এভাবে অনেক সময় ধরে শিয়ালটি মানুষের সঙ্গে লুকোচুরি খেলা খেলতে থাকে। শিয়ালটি আবার কখন লোকজনকে আক্রমণ করে সেই আশঙ্কায় জেলা শহরের মিশনমোড়, সার্কিট হাউস ও পুলিশ লাইন এলাকার লোকজন।

তিনি আরও জানান, ইতিমধ্যে জেমস্ পিটার শচিন নামে জেলা ট্রাক ও ট্র্যাংকলড়ী শ্রমিক নেতার অণ্ডকোষ ও মোখলেস নামে এক মধ্যবয়সী লোকের কান কামড়ে নিয়ে গেছে শিয়ালটি। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

শিয়ালের কামড়ে আহত শ্রমিক নেতা জেমস্ পিটার শচিন জানান, জেলা শহরের হাড়িভাঙ্গা থেকে পুলিশ লাইন ও সার্কিট হাউজের সামনে দিয়ে মিশনমোড় যাচ্ছিলেন তিনি। হঠাৎ কোথা থেকে একটি শিয়াল এসে তাঁকে আক্রমণ করে। এই সময় শিয়ালটির কামড়ে তাঁর অণ্ডকোষের কিছু অংশ ছিড়ে যায়। নিজেকে রক্ষা করতে শিয়ালের সাথে অন্ডকোষ নিয়ে অনেক সময় ধরে 'যুদ্ধ' করতে হয় তাঁকে। পরে একজন পথচারী লাঠি নিয়ে এসে মার দেওয়ার পর শিয়ালটি পালিয়ে যায়। এরমধ্যেই তাঁর শরীরের বিভিন্ন স্থানে কামড় বসিয়ে দেয় শিয়লটি। এরপর স্থানীয় লোকজন তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

সেনামৈত্রী বাজারের মোবাইল ব্যবসায়ী সাব্বির আহমেদ জানান, তাঁরা কয়েকজন একত্রিত হয়ে শিয়ালটিকে মারতে যান। পরে শিয়ালটি তাঁদেরকেও আক্রমণ করতে আসে। শিয়ালের কামড়ের ভয়ে ও হিংস্রতার কারণে রাস্তার লোকজন ছোটাছুটি করে নিরাপদ স্থানে চলে যান। এরমধ্যেই শিয়ালটি একটি শিশুসহ একে একে শহরের আরও ৭ জনকে কামড়ে দেয়।

লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সামিরা হোসেন চৌধুরী জানান, তাঁদের এখানে শিয়ালের কামড়ে আহত অবস্থায় চারজন ভর্তি হয়েছে। এদের মধ্যে আলিফ নামে একজন শিশুও আছেন। আহতদের চিকিৎসার পর ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় শচিন ও মোখলেস নামে দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এছাড়াও আরও ৫/৬ জন পথচারীকে শিয়াল কামড়িয়েছে বলে তিনি জানতে পেরেছেন। কিন্তু তাঁরা হাসপতালে চিকিৎসা নিতে আসেননি।

লালমনিরহাট বন বিভাগের কর্মকর্তা মাহবুবুল হক জানান, খাবার সংকট এবং বাসস্থানের অভাবে শিয়ালসহ কিছু বন্যপ্রাণী লোকালয়ে প্রবেশ করেছে। লোক মারফত জানা গেছে ৯-১০ জন পথচারীকে শিয়াল কামড়ে আহত করেছে। তাঁরা পুলিশ প্রশাসনকে বিষয়টি অবগত করেছেন। তাঁরা জনগণের নিরাপত্তার বিষয়টি দেখছেন। হিংস্র শিয়ালগুলোকে পাকড়াও করার জন্য তাঁদের সঙ্গে একত্রে কাজ করছেন বলেও তিনি জানান।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া