শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ১৯ মার্চ ২০২৫ ২০ : ৫৭Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: ২৮৬ দিন পর পৃথিবীতে ফিরলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। তাঁদের সঙ্গে ফিরেছেন নাসার নিক হগ এবং রুশ নভশ্চর আলেকজ়ান্ডার গর্বুনভও। বিষয়টিকে কেন্দ্র করে মহাকাশযাত্রা নিয়ে আগ্রহ জন্মেছে বহু মানুষের মনে। অনেকই দুই মহাকাশচারীর স্বাস্থ্য ও পুষ্টি নিয়েও দুশ্চিন্তা করছেন। কিন্তু জানেন কি মহাকাশচারীদের পুষ্টির দিকে বিশেষ খেয়াল রাখে নাসা? শুধু কী কী খাবেন তাই নয়, কী কী মহাকাশে খাওয়া যাবে না তাও সাফ জানিয়ে দেয় নাসা।
কোন কোন খাবার খাওয়া যায় না মহাকাশে? দেখে নিন তালিকা-
১। পাউরুটি: অনেকেই সকলের জলখাবার হিসাবে পাউরুটি খান। কিন্তু মহাকাশে পাউরুটি খাওয়ার উপর কড়া নিষেধাজ্ঞা রয়েছে। কারণ যেহেতু মহাকাশে মাধ্যাকর্ষণ নেই, তাই পাউরুটির গুঁড়ো ভেসে বেড়াতে পারে। যা ঢুকে যেতে পারে নভশ্চরদের নাকে মুখে। এমনকি ঢুকে যেতে পারে বায়ু পরিবহনের পাইপেও।
২। নুন ও গোলমরিচ: ঠিক একই কারণে নুন এবং গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতেই নিষেধ করে নাসা।
৩। ঠান্ডা পানীয়: ঠান্ডা পানীয়ে সাধারণত কার্বন ডাই অক্সাইড মেশানো থাকে। মহাকাশে পানীয়ের থেকে কার্বন ডাই অক্সাইড আলাদা হতে পারে না। যার ফলে এই পানীয় পান করলে পেটের সমস্যা দেখা দিতে পারে।
৪। দুধ এবং মদ: দুধ নিতে নিষেধ করার কারণ কাঁচা দুধ অল্প সময়েই নষ্ট হয়ে যায়। তাই মহাকাশচারীরা কনডেন্সড মিল্ক ব্যবহার করেন। অন্যদিকে মদ নিষিদ্ধ করার কারণ, নেশাগ্রস্ত অবস্থায় কোনও বিপদ দেখা দিলে সিদ্ধান্ত নিতে সমস্যা হতে পারে মহাকাশচারীদের।
৫। মাছ বা অন্য গন্ধযুক্ত খাবার: মহাকাশচারীরা যেহেতু মহাকাশ গবেষণাকেন্দ্রে বা মহাকাশযানে একটি বদ্ধ পরিবেশে থাকেন, তাই কোনও তীব্র গন্ধ তৈরি হলে তা বাইরে বেরিয়ে যেতে পারে না। সেই কারণে মাছ বা অন্য তীব্র গন্ধযুক্ত খাবার নিতে নিষেধ করা হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?