শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Pregnant wife catches husband of having multiple extra marital affair behind her back

লাইফস্টাইল | অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাড়িতে ফেলে, দু'শো নারীর সঙ্গে সম্ভোগ! স্বামীর পরকীয়া ধরতে পেরে বধূ যা করলেন শুনলে চোখ কপালে উঠবে

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ১৯ মার্চ ২০২৫ ২০ : ১৯Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: আইনত পরকীয়া বহু দেশেই অবৈধ নয়। কিন্তু সম্পর্কের ক্ষেত্রে পরকীয়ার মতো বিশ্বাসভঙ্গের ঘটনা সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে। তেমনই এক ঘটনার সাক্ষী রইলেন সারা ম্যাকলিন নামের এক বধূ। আচমকাই জানতে পারলেন গত নয় বছর ধরে অন্য মহিলাদের সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন স্বামী।

সারা সম্প্রতি সমাজমাধ্যমে জানিয়েছেন নিজের অভিজ্ঞতার কথা। সারার সেই জবানবন্দি ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ঠিক কী বলেছেন তিনি? সারা জানিয়েছেন, তিনি তখন ৩৩ মাসের অন্তঃসত্ত্বা। হঠাৎ করেই স্বামী তাঁকে বলেন, মায়ের বাড়িতে থাকতে যাচ্ছেন তিনি। স্বামী এই অবস্থায় স্ত্রীর যত্ন না নিয়ে মায়ের সঙ্গে থাকবেন এই বিষয়টি শুনে কিছুটা অবাকই হয়েছিলেন ওই গৃহবধূ। কিন্তু তাঁর মাথায় আকাশ ভেঙে পড়ে যখন তিনি জানতে পারেন, স্বামী মায়ের বাড়িতে না গিয়ে রয়েছেন এক ‘বন্ধু’র বাড়িতে।

বিষয়টি মানতে পারেননি ওই বধূ। গোটা বিষয়টি নিয়ে একটি ভিডিও বানান তিনি। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করেন সেই ভিডিও। এর পরেই এক মহিলা তাঁর ভিডিওতে মন্তব্য করে জানান, বহুদিন থেকেই সারার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তিনি। কিন্তু কখনওই তিনি ফোন তোলেন না। ফের সন্দেহ জাগে সারার মনে। এবার আবার অবাক হওয়ার পালা। নিজের ফোন পরীক্ষা করে দেখেন ওই মহিলার ফোন নম্বর ব্লক করা রয়েছে তাঁর ফোনে! কিন্তু কে ব্লক করল? সারা বাদে তো এক জনই তাঁর ফোন খুলতে পারেন! তাঁরই স্বামী! তবে কি তিনিই এই কাজ করেছেন? নিজের ফোনের ব্লক লিস্ট পরীক্ষা করে চোখ কপালে ওঠে বধূর। দেখেন এক দু'জন নন, ২০০-রও বেশি মহিলার ফোন নম্বর ব্লক করা রয়েছে তাঁর ফোনে! আর সহ্য করতে পারেননি সারা। স্বামীকে এই নিয়ে প্রশ্ন করেন তিনি। চাপের মুখে স্বামী স্বীকার করেন স্ত্রীর পিছনে প্রায় দুই শতাধিক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। শেষ পর্যন্ত সারা সিদ্ধান্ত নিয়েছেন আর নয়, এই স্বামীর সঙ্গে ঘর করবেন না তিনি। এবার হাঁটবেন বিচ্ছেদের পথে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া