শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | রোজ কাঁচা লঙ্কা চিবিয়ে খান? অতিরিক্ত ঝাল খাওয়া কি আদৌ ভাল! শরীর ঠিক রাখতে জানুন আসল সত্যি

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১৯ মার্চ ২০২৫ ১৯ : ১১Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: ডাল, আলুসেদ্ধ দিয়ে ভাত হোক কিংবা  রুটি-তরকা, সঙ্গে ঝকঝকে সবুজ, টানটান কাঁচালঙ্কায় কামড় না দিলে যেন খাবার পানসে লাগে অনেকেরই। কাঁচালঙ্কার তাজা সুবাস খিদেও বাড়িয়ে দেয় বহু গুণ। আর কাঁচালঙ্কার নিজের গুণও তো কম নয়। কিন্তু ঝাল খাওয়ার ঝোঁকে অতিরিক্ত লঙ্কা খাওয়া কি উচিত? আসল সত্যি জানলে চমকে যাবেন। 

পুষ্টিবিজ্ঞানীদের মতে, নিয়মিত অনেকটা কাঁচা লঙ্কা চিবিয়ে খাওয়া কিন্তু কোনও কাজের কথা নয়। এমনকী এই ভুলের ফাঁদে পা দিলে একাধিক জটিল অসুখের খপ্পরে পড়ার আশঙ্কা থাকে। গবেষণায় দেখা গিয়েছে, অত্যধিক পরিমাণে ঝাল খেলে পাকস্থলীর স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে। এমনকী দিনের পর দিন এমনটা চলতে থাকলে আলসারের মতো জটিল অসুখ হওয়ার আশঙ্কা বাড়ে। সেক্ষেত্রে সীমিত পরিমাণে ঝাল খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। 

অতিরিক্ত কাঁচা লঙ্কা খেলে গ্যাস-অ্যাসিডিটির ফাঁদে​ পড়তে পারেন। আসলে কাঁচা লঙ্কায় এমন কিছু উপাদান রয়েছে যা কিনা হজমের সমস্যার কারণ হতে পারে। শুধু তাই নয়, লঙ্কার কারসাজিতে ডায়ারিয়া এবং খিদে কমে যাওয়ার মতো অসুখও শরীরে সিঁধ কাটতে পারে। অন্ত্রের প্রদাহ বা ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম (আইবিএস)-এর লক্ষণ বাড়িয়ে দিতে পারে কাঁচা লঙ্কা।  শুধু শরীরেই নয়, মস্তিষ্কের উপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে কাঁচা লঙ্কা। আর এই কারণেই রোজ অতিরিক্ত লঙ্কা খেলে বাড়তে পারে দুশ্চিন্তা। যা বাড়িয়ে দেয় সুগার, প্রেশার সহ একাধিক ক্রনিক রোগের আশঙ্কা।

এছাড়াও গবেষণায় দেখা গিয়েছে, অত্যধিক পরিমাণে কাঁচা লঙ্কা খেলে মুখে ফোসকা পড়তে পারে। এমনকী শরীরের নানা জায়গায় বাড়তে পারে ব়্যাশের প্রকোপ। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন ১-২টির বেশি কাঁচা লঙ্কা খাওয়া উচিত নয়। বিশেষ করে গর্ভবতী মহিলা, শিশু এবং যাদের হজমজনিত সমস্যা রয়েছে, তাদের এক্ষেত্রে সতর্ক থাকা উচিত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া