শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১৯ মার্চ ২০২৫ ১৮ : ০৯Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: আমরা এমন এক যুগে বাস করছি যেখানে অপ্রয়োজনীয় বিষয়বস্তু নিয়ে আলোচনা সোশ্যাল মিডিয়ায় উল্লেখযোগ্য প্রাধান্য পায়। সেখানে প্রতিদিন এমন কিছু পোস্ট দেখা যায় যেখানে ব্যবহারকারীরা একেবারে অপ্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করে থাকেন বা এমনকি তর্কও করেন। উদাহরণস্বরূপ, বাড়িতে ব্যবহার করা তোয়ালেগুলির নীচের দিকে সুতোর বিশেষ কাজ করা থাকে কেন? প্রশ্নের উত্তর না জেনেও আমরা সহজেই গোটা জীবন পার করে দিতে পারতাম। কিন্তু না, একজন কৌতূহলী এক্স ব্যবহারকারী গোটা মানবজাতির জন্য সেই প্রশ্ন তুলে ধরেছেন।
সফটওয়্যার ইঞ্জিনিয়ার নেট ম্যাকগ্র্যাডি সম্প্রতি তাঁর টাইমলাইনে একটি তোয়ালের ছবি পোস্ট করেছেন এবং তাঁর অনুগামীদের জিজ্ঞাসা করেছেন যে তাঁরা কি জানেন 'তোয়ালের এই অংশটির উদ্দেশ্য কী'? সঙ্গে একটি ধূসর তোয়ালের প্রস্থ জুড়ে দু'টি পুরু সেলাই করা অংশের ছবি। তিনি কী বোঝাতে চাইছেন তা স্পষ্টভাবে ব্যাখ্যা করার জন্য একটি ছবি পোস্ট করেছেন।
what is the purpose of this part of a towel? pic.twitter.com/q4UYACVMDP
— Nate (@natemcgrady) March 13, 2025
তিনি আরও একটি টুইটে লিখেছেন, ''আমার দৃঢ় বিশ্বাস এটি কেবল সঙ্কুচিত হয় এবং তোয়ালেকে সুন্দরভাবে ভাঁজ করা অসম্ভব হয়ে ওঠে। যার ফলে আপনাকে আবার নতুন তোয়ালে কিনতে হয়।'' যুবকের ওই পোস্টটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। পোস্টটি ইতিমধ্যেই নয় কোটি বার দেখা হয়েছে। সাড়ে চার লক্ষ লাইক পড়েছে পোস্টটিতে। ১৫ হাজার বার রিপোস্টও করা হয়েছে।
কমেন্টে নানা মুনি নান মত জানিয়েছেন। বেশিরভাগই সঠিক তথ্য জানেন না। কেউ জানিয়েছেন, শরীরে বিভিন্ন অংশ মুছতে তোয়ালের বিভিন্ন অংশ ব্যবহার করা হয় ইত্যাদি ইত্যাদি। কেউ জোর দিয়ে বলেছেন, তোয়ালের অংশটির ফলে কাপড়টি দ্রুত শুকিয়ে যায়।
খুব কম সংখ্যক ব্যবহারকারীই পোস্টটিতে সঠিক উত্তর দিয়েছেন। তোয়ালের ওই অংশটিকে 'ডোবি বর্ডার' বলে। এর ফলে তোয়ালেটি আরও শক্তপোক্ত হয়, সহজে ছেঁড়ে না। পাশাপাশি, সৌন্দর্যও বৃদ্ধি হয় এবং ভাঁজ করতে সুবিধা হয়। তোয়ালের ওই অংশটির বুনন শক্তপোক্ত হওয়ায় জল কম শুষে নেয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?