রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ১৯ মার্চ ২০২৫ ১৭ : ৫৬Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: নাম পাল্টেছেন, পাল্টেছেন গায়ের রং, তবু সন্তুষ্ট নন। এবার পাল্টাতে চান বসবাসের ঠিকানা, তাও কাছে পিঠে নয়, আমেরিকা থেকে চলে যেতে চান সুদূর আফ্রিকা! এমনই দাবি এক মার্কিন মডেলের। আর এই দাবির নেপথ্যের কারণ আরও অবাক করা। জন্মসূত্রে মার্কিন হলেও তিনি নাকি নিজেকে আফ্রিকান বলেই মনে করেন। আর তাই বসবাস করতে চান আফ্রিকায়।
৩৬ বছর বয়সি ওই মডেলের প্রকৃত নাম মার্টিনা বিগ। এখন তিনি অবশ্য নিজের নাম বদলে রেখেছেন মালাইকা। মার্টিনা আদতে ছিলেন শ্বেতাঙ্গ। এমনকী চুলের রং পর্যন্ত ছিল সোনালী। কিন্তু নিজের শরীর নিয়ে সন্তুষ্ট ছিলেন না তিনি। মডেলিং ক্যারিয়ারও খুব একটা গতি পায়নি। শেষ পর্যন্ত মার্টিনা ঠিক করেন তিনি কৃষ্ণাঙ্গ হবেন। যেমন ভাবা তেমন কাজ। মেলানিন নামের একটি উপাদান সমৃদ্ধ ইনজেকশন নিতে শুরু করেন তিনি। এই মেলানিন এর আধিক্যের কারণেই মানুষের গায়ের রং শ্যাম বর্ণের হয়। ক্রমাগত ইনজেকশন নিয়ে নিজের গায়ের রং সম্পূর্ণ বদলে ফেলেছেন মডেল। শুধু এতেই ক্ষান্ত হননি। মুখ এবং শরীরের গঠন আফ্রিকানদের মতো করার জন্য প্লাস্টিক সার্জারির মাধ্যমে নাক এবং নিতম্বের আকারও বদলে ফেলেছেন তিনি।
সমাজমাধ্যমে সম্প্রতি মডেল জানিয়েছেন, কেনিয়া অথবা নাম্বিবিয়ার মধ্যে যে কোনও একটি দেশে যাওয়ার কথা ভাবছেন তিনি। সঙ্গে যাবেন তাঁর স্বামী মাইকেল গ্রব। সমাজমাধ্যমে নিজের শখের কথা জানাতেই হাজারে হাজারে কটাক্ষ ভেসে এসেছে মালাইকার প্রতি। কেউ কটাক্ষ করে তাঁকে ‘মেকি কৃষ্ণাঙ্গ’ বলছেন, কারও দাবি, যতই ইনজেকশন নিন, একজন শ্বেতাঙ্গ কখনওই এভাবে কৃষ্ণাঙ্গ হতে পারেন না। তবে মডেল নিজে অবশ্য এসব কথায় কান দিতে নারাজ। তাঁর দাবি, আফ্রিকা এবং আফ্রিকার মানুষের প্রতি অসম্ভব ভালবাসা আছে তাঁর। আর আফ্রিকাতে তাঁর প্রচুর অনুরাগীও আছে, কাজেই আফ্রিকায় তিনি যাবেনই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?