বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | প্রেমের টানে পালিয়ে আসেন ভারতে, কন্যাসন্তানের জন্ম দিলেন পাকিস্তানের সীমা হায়দার

AD | ১৯ মার্চ ২০২৫ ১৬ : ২৩Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: প্রেমের টানে সীমান্ত অতিক্রম করে সংবাদমাধ্যমের শিরোনামে আসা পাকিস্তানি মহিলা সীমা হায়দার তাঁর ভারতীয় স্বামী শচীন মীনার সঙ্গে একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। মঙ্গলবার ভোর ৪টায় গ্রেটার নয়ডার কৃষ্ণা হাসপাতালে শিশুটির জন্ম হয়। মা ও মেয়ে উভয়ই সুস্থ আছেন। সীমার আইনজীবী এপি সিং এই খবর সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

সংবাদমাধ্যমকে এই খুশির খবর দিতে গিয়ে এপি সিং বলেন, "যাঁরা সীমা এবং শচীনকে ভালোবাসেন, তাঁদের জন্য এটি আনন্দের মুহূর্ত। আজ সমগ্র দেশ এবং বিশ্বের জন্য একটি আনন্দের মুহূর্ত। কন্যাসন্তানের জন্ম হয়েছে। মা এবং শিশু উভয়েই সম্পূর্ণ সুস্থ। সমস্ত মেডিকেল রিপোর্ট স্বাভাবিক এবং সবকিছু ঠিক আছে।"

সর্বভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদন অনুসারে, দম্পতি তাঁদের নবজাতকের নামকরণের সিদ্ধান্ত দেশবাসীর হাতেই তুলে দিয়েছেন। সীমার আইনজীবী বলেন, "আমরা দেশ ও বিশ্বের সকলের কাছে সীমা এবং শচীনের কন্যার জন্য একটি নাম প্রস্তাব করার জন্য অনুরোধ করছি। আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের ভারতীয় ঐতিহ্যের উপর ভিত্তি করে তাদের নামের পরামর্শ পাঠাতে করছি। সর্বাধিক ভোটপ্রাপ্ত নামটিই বেছে নেওয়া হবে।" 

চার সন্তানের মা এবং পাকিস্তানের সিন্ধু প্রদেশের বাসিন্দা সীমা ২০২৩ সালে ১৩ মে নেপাল হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। উত্তরপ্রদেশের ব্যক্তি শচীন মীনার সঙ্গে ২০১৯ সালে অনলাইনে গেম খেলার সময় আলাপ হয় সীমার। শচীনের টানে এই দেশে চলে আসেন তিনি। ভারতে অবৈধভাবে প্রবেশের কারণে সীমা এবং শচীন শীঘ্রই আইনি তদন্তের মুখোমুখি হতে হয়। ২০২৩ সালের জুলাই মাসে দু'জনকেই গ্রেপ্তার করা হয় কিন্তু পরে জামিনে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর, সীমা হিন্দু ধর্ম গ্রহণ করেন এবং শচীনকে বিয়ে করেন। তারপর থেকেই এই দম্পতি সীমার ভারতে থাকার আইনি অধিকার নিশ্চিত করার জন্য লড়াই করে আসছেন। কন্যাসন্তানের জন্মের পর এই দম্পতি তাঁদের জীবনের নতুন এক অধ্যায় শুরু করতে চলেছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া