শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ঘরের মেয়ে ফিরল ঘরে, পৃথিবীতে পৌঁছতেই সুনীতাদের স্বাগত জানাল একঝাঁক ডলফিন

Pallabi Ghosh | ১৯ মার্চ ২০২৫ ১৬ : ২৫Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: ঘরের মেয়ে ফিরল ঘরে। পৃথিবীতে পৌঁছতেই ছড়াল আনন্দের রেশ। প্রথমেই সুনীতা উইলিয়ামস ও ব্যারি বুচ উইলমোরকে পৃথিবীতে স্বাগত জানাল একঝাঁক ডলফিন! বুধবার ভোরে ফ্লোরিডার উপকূলে স্পেসএক্স ক্রু ড্রাগন ক্যাপসুল অবতরণের পরেই, সেটিকে ঘিরে ধরে ডলফিনের দল। ঠিক সেই মুহূর্তের ভিডিওটি আজ সকালে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। 

গত বছর জুন মাসে আট দিনের মিশনে গিয়ে দীর্ঘ ন'মাস মহাকাশে আটকে ছিলেন সুনীতা, বুচ উইলমোর। বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটির কারণে শুধুমাত্র সুনীতা ও বুচ আটকে পড়েন সেখানে। গত সপ্তাহেই তাঁদের ফেরার ঘোষণা করেছিল নাসা ও স্পেসএক্স। অবশেষে ২৮৬ দিন পর পৃথিবীর মাটি ছুঁলেন তাঁরা। 

ক্রিউ ৯ ক্যাপসুলের মধ্যে ছিলেন সুনীতা, বুচ, নাসার বিজ্ঞানী নিক হেগ, রাশিয়ার আলেকজান্ডার গরবুনভ। আজ ভোররাত ৩টে ২৭ মিনিটে আটলান্টিক ছোঁয় ক্যাপসুলটি। সেখানেই মোতায়েন ছিল স্পেসএক্সের জাহাজ। একে একে সুনীতারা ক্যাপসুল থেকে বেরিয়ে জাহাজে ওঠেন। তখনই ক্যাপসুলটির চারপাশে একঝাঁক ডলফিনকে লাফিয়ে বেড়াতে দেখা যায়। 

সুনীতাদের ফেরার পর আনন্দঘন এমন মুহূর্তে ডলফিনদের সামিল হতে দেখে নাসার বিজ্ঞানীরাও উচ্ছ্বসিত হয়ে পড়েন। নাসার লাইভ সম্প্রচারে ধারাভাষ্য দেওয়ার সময়েও ডলফিনদের উপস্থিতির কথা জানানো হয়। উপর থেকে দেখলে মনে হবে, যেন পৃথিবীতে দুই মহাকাশচারীকে স্বাগত জানাচ্ছে ডলফিনরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া