শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১৮ মার্চ ২০২৫ ০০ : ১৮Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: প্রযুক্তির দিক থেকে বহু দেশের চেয়ে শতযোজন এগিয়ে সুর্যোদয়ের দেশ জাপান। সে দেশেই রয়েছে পৃথিবীর দ্রুততম ট্রেন বুলেট ট্রেন। এ বার মাত্র ছয় ঘণ্টায় একটি আস্ত রেল স্টেশন বানাতে চলেছে জাপান। কিন্তু কীভাবে এত অল্প সময়ে এই কঠিন কাজটি করবে জাপান। উত্তর থ্রি-ডি প্রিন্টার।
জাপানের ওসাকার ৬০ মাইল দক্ষিণে অবস্থিত শহর ওয়াকায়ামা। সেখানেই ১০৮ বর্গফুটের একটি নতুন স্টেশনে কাঠামো তৈরি করা হবে। কাঠের কাঠামোর বদলে নতুন কাঠামোটিকে ব্যবহার করা হবে যাত্রী ছাউনির জন্য জানিয়েছে পশ্চিম জাপান রেল। পুরোটাই হবে থ্রি-ডি প্রিন্টারের সাহায্যে। রেলের তরফ থেকে আরও জানানো হয়েছে, কাঠামোগত উপাদানগুলিকে থ্রি-ডি প্রিন্টিং প্রযুক্তি দিয়ে তৈরি করা হবে এবং তারপর সেগুলিকে সাইটে নিয়ে যাওয়া হবে। যেখানে কর্মীরা ছয় ঘণ্টার মধ্যে সেগুলিকে জোড়া লাগাবেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২৫ মার্চ শেষ ট্রেনটি চলাচলের পর কাজ শুরু হবে।
এই প্রকল্পে যোগ দিচ্ছে নির্মাণ সংস্থা সেরেন্ডিক্স। সংস্থাটি থ্রি-ডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে বাড়ি তৈরির জন্য পরিচিত। কেন কম পরিচিত হাতসুশিমা স্টেশনকে থ্রি-ডি প্রিন্টেড স্টেশন হিসেবে বেছে নেওয়া হয়েছে তা স্পষ্ট নয়। রেল জানিয়েছে, এই প্রকল্পটি তাদের এবং অন্যান্য জাপানি গণপরিবহন সংস্থাগুলিকে ভবিষ্যতে অন্যান্য অঞ্চলের জন্য টেকসই নির্মাণ সামগ্রী এবং অত্যাধুনিক প্রযুক্তি অন্বেষণ করার সুযোগ প্রদান করবে।
জাপানে বয়স্ক জনসংখ্যার কারণে কর্মী সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে। সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০৭০ সালের মধ্যে দেশটির জনসংখ্যার ৪০% এরও বেশি লোকের বয়স হবে ৬৫ বছর বা তার বেশি। পশ্চিম জাপান রেল একটি বিবৃতিতে জানিয়েছে, ''জাপান যখন ক্রমহ্রাসমান এবং বয়স্ক কর্মী সমস্যার সম্মুখীন, তখন থ্রি-ডি প্রিন্টিংয়ের মতো উদ্ভাবনী প্রযুক্তির প্রবর্তনের ফলে রেল পরিকাঠামোর আধুনিকীকরণ আরও সহজতর হবে।''
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?