বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ইউটিউব দেখে প্রশিক্ষণ, ৫৯ বছরের ভারতীয় মহিলা বয়সকে তুচ্ছ করে পৌঁছে গেলেন এভারেস্ট বেস ক্যাম্পে!

RD | ১৮ মার্চ ২০২৫ ২৩ : ১৪Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ইচ্ছে ও জেদের কাছে হার মানলো বয়সের বাধা। কোনও প্রথাগত প্রশিক্ষণ ছাড়াই এভারেস্ট বেস ক্যাম্পে সফলভাবে ট্রেকিং করলেন কেরলের ৫৯ বছরের এক দর্জি। কান্নুরের থালিপ্পারাম্বার বাসিন্দা বাসন্তী চেরুভিত্তিল, দৃঢ় সংকল্প এবং আত্ম-শিক্ষার মাধ্যমে এই অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন। গত ১৫ ফেব্রুয়ারি নেপালের সুরকে থেকে ট্রেকিং শুরু করার পর ২৩ ফেব্রুয়ারি তিনি এভারেস্টের দক্ষিণ বেস ক্যাম্পে পৌঁছন।

ইউটিউব দেখে কীভাবে প্রশিক্ষণ নিয়েছিলেন বাসন্তী?
বন্ধুদের সন্দেহ সত্ত্বেও, চেরুভিত্তিল তাঁর স্বপ্ন সফল করতে চার মাস ধরে প্রশিক্ষণ নিয়েছিলেন। তিনি প্রতিদিন তিন ঘন্টা হাঁটা, ট্রেকিং বুট পরে অনুশীলন করেছিলেন। সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে ৫-৬ কিলোমিটার হাঁটতেন। যোগাযোগের সুবিধায় শিখে নেন হিন্দিও। এছাড়া ট্রেকিং-এর প্রাথমিক কৌশলগুলি জানতে ইউটিউব ভিডিও দেখেছিলেন।

এভারেস্ট বেস ক্যাম্পে বাসন্তী চেরুভিত্তিলের যাত্রা খুব সহজ ছিল না। খারাপ আবহাওয়ার কারণে লুকলার উদ্দেশ্যে তাঁর ফ্লাইট বাতিল করা হয়, যার ফলে তাঁকে নেপালে দেখা এক জার্মান দম্পতির সাহায্যে সুরকে হয়ে বিকল্প পথ খুঁজতে হয়। পথে, তিনি সারা বিশ্ব থেকে আসা ট্রেকারদের মুখোমুখি হন, যার মধ্যে তিরুবনন্তপুরমের এক বাবা-ছেলে জুটিও ছিলেন।

ট্রেকিংটি ছিল খুবই কঠিন, খাড়াই ও সরু পথ, এবং গভীর গিরিখাতে পরিপূর্ণ। বাসন্তী প্রতিদিন ছয় থেকে সাত ঘন্টা করে হাঁটতেন, ক্লান্তি এড়াতে ঘন ঘন বিরতি নিতেন। স্বপ্ন সফল হওয়ার পর ৫৯ বছরের মহিলা বলেন, "আমার আরও সময় প্রয়োজন ছিল, তাই আমি লাঠি ব্যবহার করে ধীরে ধীরে হাঁটতাম। প্রতি কয়েক ধাপে, আমি কাঁপুনি এবং ক্লান্তি এড়াতে কমপক্ষে পাঁচটি শ্বাস নেওয়ার জন্য বিরতি নিতাম।" 

এভারেস্ট বেস ক্যাম্পে ঐতিহ্যবাহী কাসাভু শাড়ি পরে ভারতীয় পতাকা ওড়ানোর বাসন্তী চেরুভিত্তিলের একটি ছবি অনলাইনে সকলের হৃদয় জয় করেছে। যা পরে ভাইরাল হয়। জানা গিয়েছে, এটাই এই মহিলার প্রথম একক অভিযান নয়। গত বছর, তাঁর বন্ধুরা পিছু হটার পর তিনি একা থাইল্যান্ড ভ্রমণ করেছিলেন।

 

দর্জি ব্যবসার মাধ্যমে বাসন্তী ভ্রমণের খরচ জোগাড় করেন। মাঝে মাঝে তাঁর ছেলে ভিনীথ এবং বিবেকও আর্থিক সহায়তা করেছিলেন। এভারেস্ট বেস ক্যাম্প জয়ের পর, বাসন্তী চেরুভিত্তিল এখন তাঁর পরবর্তী স্বপ্নের গন্তব্য চিনের প্রাচীরকে দেখার অপেক্ষায়। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া