বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বন্ধ ফ্ল্যাটে তল্লাশিতে গিয়ে চোখ কপালে পুলিশের! উদ্ধার ৯৫ কেজির বেশি সোনা-নগদ ৭০ লক্ষ টাকা

RD | ১৮ মার্চ ২০২৫ ২২ : ৪০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: বন্ধ ফ্ল্যাটে তল্লাশি চালাতে গিয়ে পুলিশের চক্ষু চড়ক। তল্লাশি চালিয়ে বাড়ির মধ্যে থেকে উদ্ধার হল ৯৫.৫ কেজি সোনা, নগদ ৭০ লক্ষ টাকা। উদ্ধার হওয়া ওই সোনার বাজারমূল্য প্রায় ৮৮ থেকে ৯০ কোটি টাকা বলে জানা গিয়েছে। এই বিপুল পরিমাণ বেআইনি সম্পত্তির খোঁজ মেলার পর বাড়ির মালিকের খুঁজতে শুরু করেছে পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সন্ধ্যায় আহমেদাবাদের পালদি এলাকার ওই বন্ধ ফ্ল্যাটে অভিযান চালায় গুজরাট পুলিশের সন্ত্রাস দমন শাখা ও রাজস্ব গোয়েন্দা দপ্তর। ফ্ল্যাটের মধ্যে তল্লাশি চালানোর সময় হতবাক গোয়েন্দারা। 

এটিএসের সহকারী পুলিশ কমিশনার এসএল চৌধুরী বলেন,"ওই ফ্ল্যাটের থেকে ৯৫.৫ কেজি সোনা ও অন্যান্য গয়না উদ্ধার হয়েছে। পাশাপাশি ৭০ লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়েছে। এই ফ্ল্যাটটির মালিক মেঘ শাহ ও তাঁর বাবা মহেন্দ্র শাহের। অনুমান করা হচ্ছে, পাচারের উদ্দেশে এই সোনা আনা হয়েছিল। উদ্ধার হওয়া এই সোনার সঠিক বাজার মূল্য কত তা আমরা খতিয়ে দেখছি। প্রাথমিকভাবে আমাদের অনুমান এই সোনার বাজারমূল্য ৮০ থেকে ৯০ কোটি টাকা।"

পাশাপাশি ওই পুলিশ কর্তা জানান, অভিযুক্ত মেঘ শাহ ও তাঁর বাবা মহেন্দ্র শাহ শেয়ার বাজার ব্যবসা করতেন। পাশাপাশি জুয়া ও সোনা পাচারের মতো গুরুতর অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে। অভিযান চালানোর সময় ওই ফ্ল্যাট বন্ধ অবস্থায় ছিল। টাকা ও সোনা উদ্ধারের পর তা মাপতে টাকা গোনার মেশিন ও সোনা ওজনের যন্ত্রপাতি আনানো হয়। 

তবে এই ফ্ল্যাটেই মালিকের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। অনুমান করা হচ্ছে, ওই দুই অভিযুক্ত পলাতক। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া