শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ‘ঘরের মেয়ে ঘরে ফিরুক’, সুনীতার জন্য গুজরাটের গ্রামে জ্বলছে প্রদীপ, ঘরে ঘরে প্রার্থনা, কারণ জানেন?

Riya Patra | ১৮ মার্চ ২০২৫ ২২ : ২২Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: সুনীতা ইউলিয়ামস, ব্যারি বুচ উইলমোর। জুন মাসে কেবল আট দিনের জন্য মহাকাশে গিয়েছিলেন। ফিরছেন ন’ মাস পর। মাঝের সময় কেটেছে জল্পনায়, প্রচেষ্টায়, ব্যর্থতায়, উদ্বেগে। প্রায় ২০০ দিন পর, মহাকাশ থেকে পৃথিবীর দিকে রওনা দিয়েছেন সুনীতা, বুচ। ইতিমধ্যে নাসা-র পক্ষ থেকে তাঁদের প্রত্যাবর্তনের প্রতি মুহূর্ত লাইভ টেলিকাস্ট করা হচ্ছে। অপেক্ষা বিশ্বজুড়ে। 

গোটা বিশ্বের অপেক্ষার মাঝেই, প্রার্থনা চলছে গুজরাটের ছোট গ্রামে। সুনীতার জন্য। কিন্তু কেন? কারণ সুনীতা ভারতীয় বংশোদ্ভূত। ভারতীয়-আমেরিকান মহাকাশচারীর শিকড় রয়েছে আদতে গুজরাটের ওই গ্রামে। 

গুজরাটের ঝুলসান। সুনীতার বাবা দীপক পান্ড্য ছিলেন স্নায়ুবিজ্ঞানী, ১৯৫৭ সালে ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যান তিনি। প্রায় সাত হাজার জনসংখ্যা ওই গ্রামের। সুনীতা তিনবার ঘুরে গিয়েছেন তাঁর দেশের বাড়ি। ১৯৭২,২০০৭,২০১৩। একবার তিনি সেখানকার স্থানীয় এক স্কুলে সাহায্য করেন। 

সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, সুনীতা মহাকাশে আটকে পড়ার পর থেকেই উদ্বিগ্ন গ্রামের বাসিন্দারা। তাঁর সুস্থতায় জ্বলছে তেলের প্রদীপ, প্রার্থনা ঘরে ঘরে। 

মঙ্গলবার মহাকাশ স্টেশনকে বিদায় জানিয়ে ঘরের পথে পাড়ি দিলেন সুনীতারা। সব ঠিক থাকলে তাঁরা মঙ্গলবার EDT সময় অনুযায়ী সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে (ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোর ৩টা ২৭ মিনিটে) ফ্লোরিডার উপকূলে অবতরণ করবেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া