শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৮ মার্চ ২০২৫ ২১ : ৩৬Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ ন’মাস পর ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে পৃথিবীতে ফিরছেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। মহাকাশযানের যান্ত্রিক ত্রুটির কারণে ফেরার সূচি বদল করতে হয়েছে তাদের। কিন্তু পৃথিবীতে ফিরেও তাদের একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। জানা যাচ্ছে, মহাকাশ ভ্রমণ দীর্ঘস্থায়ী হলে মানব শরীরের উপর নানা প্রভাব পড়ে।
মূলত, হাড় ও পেশির ক্ষয়, রেডিয়েশন, দৃষ্টিশক্তির সমস্যা তো থাকেই। সবকিছুর পর মানসিক চাপ কাটিয়ে ওঠাও একটি বড় চ্যালেঞ্জ। ন’মাস পর পৃথিবীতে ফিরে তাদের শরীরের অবস্থা কেমন তা পরীক্ষা করে দেখবেন চিকিৎসকরা। বর্তমানে কী অবস্থায় রয়েছেন মহাকাশচারীরা তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। পৃথিবীতে মানব শরীর সবসময় মহাকর্ষণের বিরুদ্ধে কাজ করে। ফলে, হাড় ক্ষয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মহাকাশে থাকাকালীন বিভিন্ন ব্যায়াম করলেও এই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না।
ভারসাম্যের সমস্যাও একটি বড় বিষয়। পরিসংখ্যান বলছে, মহাকাশ থেকে ফিরে নভোচারীরা ৪৫ দিনের একটি ট্রেনিংয়ের পর ধীরে ধীরে ভারসাম্য ফিরে পান। এমনকি, মহাকাশে থাকার সময় শরীরের তরল পদার্থ ওপরের দিকে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। ফলে প্রস্রাবে ক্যালশিয়ামের মাত্রা বেড়ে গিয়ে কিডনিতে পাথর হতে পারে। এর প্রভাব পড়তে পারে দৃষ্টিশক্তির ক্ষেত্রে। পৃথিবীর থেকে স্পেস স্টেশনে রেডিয়েশনের পরিমাণ সামান্য বেশি।
ফলে, সেখান থেকে মহাকাশচারীদের ক্যান্সারের ঝুঁকি থেকেই যায়। সবথেকে বড় যে সমস্যা ঘটে থাকে তা হল মানসিক চাপ সামলানো। দীর্ঘ সময় কোনও ব্যক্তিগত জায়গা নেই, পরিবার নেই, কোথাও যাওয়ার জায়গা নেই; একই জায়গায় আটকে থাকা। বিপুল পরিমাণ মানসিক চাপে থাকেন মহাকাশচারীরা। সেই চাপ কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাও অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠবে সুনীতাদের কাছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?