শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১৮ মার্চ ২০২৫ ২১ : ২৭Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: একটি বহুতল থেকে কাতারে কাতার মানুষ দৌড় বেরিয়ে আসছেন। কারও হাতে মনিটর, কারও হাতে কিবোর্ড তো কারও হাতে সিসিটিভি ক্যামেরা। এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী থাকল পাকিস্তানের ইসলামাবাদ। ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)-র অভিযান পরিণত হল বিনামূল্যের জিনিস লুটপাটের উৎসবে।
ইসলামাবাদের একটি ভুয়ো কলসেন্টারে অভিযান চালিয়েছিল এফআইএ। সে দেশের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন বলা হয়েছে, চীনা সংস্থার দ্বারা পরিচালিত কল সেন্টারটিতে প্রতারণামূলক কার্যকলাপ চালানো হত। অবৈধভাবে কেন্দ্রটি পরিচালিত হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। এফআইএ কর্তৃপক্ষ যখন অফিসটিতে প্রবেশ করেন তখন স্থানীয় যুবকরাও কল সেন্টারটিতে ঢুকে পড়েন। তাঁরা যা কিছু বহন করতে পারেন- কম্পিউটার, মনিটর এবং পাওয়ার এক্সটেনশন-সহ অন্যান্য জিনিসপত্র সেখান থেকে নিয়ে পালিয়ে যান।
ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, জওয়ান থেকে বুড়ো সকলেই দৌড়তে দৌড়তে একটি বহুতল থেকে বেরিয়ে আসছেন। কারও হাতে ল্যাপটপ, ডেস্কটপ, কিবোর্ড ইত্যাদি। যে যা পেরেছেন লুট করেছেন। এমনকি আসবাব থেকে শুরু করে থালাবাসন পর্যন্ত লুট করে হয়েছে।
Pakistanis have Looted Call Centre operated by Chinese in Islamabad; Hundreds of Laptop, electronic components along with furniture and cutlery stolen during holy month of Ramadan pic.twitter.com/z6vjwBRRsq
— Megh Updates ????™ (@MeghUpdates) March 17, 2025
ভাইরাল ভিডিওতে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। একজন লিখেছেন, ''পাকিস্তান এমন একটি দেশ যেখানে নতুন ব্যবসা খুলে বসা ক্রিপ্টোতে বিনিয়োগ করার চেয়েও বিপজ্জনক।'' অন্য একজন লিখেছেন, ''মনে হচ্ছে কল সেন্টারটিকে দানছত্র ভেবে নিয়েছেন সকলে। ল্যাপটপ থেকে শুরু করে প্লেট কিছু বাদ গেল না।'' একজন লিখেছেন, ''চীন পাকিস্তানকে লুটে নিচ্ছে। পাকিস্তানিরা চীনের কয়েকটি কম্পিউটার এবং কিবোর্ড লুট করেছে।''
প্রতিবেদন অনুসারে, প্রতারণামূলক কার্যকলাপ পরিচালনা এবং বিশ্বজুড়ে মানুষকে প্রতারণা করার অভিযোগে তদন্তের আওতায় আসার পর কল সেন্টারটিতে অভিযান চালানো হয়। কিছু চীনা নাগরিক সহ একদল বিদেশী এখানে এই চক্র পরিচালনার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। এই ঘটনায় বিদেশী-সহ ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ কয়েকজন ঘটনাস্থল থেকে পালাতেও সক্ষম হন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?