বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৮ মার্চ ২০২৫ ২০ : ২৭Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: এমন উদাহরণ খুবই কমই চোখে পড়ে, গোটা পরিবারের সব সদস্যই অস্বাভাবিক রকম লম্বা। ভারতেই রয়েছে এমন নজির। মহারাষ্ট্রের পুণের বাসিন্দা কুলকার্নি পরিবারের চার সদস্যের উচ্চতাই ৬ ফুটের বেশি। পরিবারের বাবা, মা ও দুই সন্তান উচ্চতা অনেকটা বেশি হওয়ার ফলে কুলকার্নি পরিবারের সদস্যরা কেউ সাধারণত গণপরিবহন ব্যবহার করতে পারেন না।
মহারাষ্ট্রের পুণের বাসিন্দা এই কুলকার্নি পরিবারের কর্তার নাম সরোদ কুলকার্নি এবং তাঁর স্ত্রী হলেন সঞ্জত কুলকার্নি। সরোদ কুলকার্নির উচ্চতা প্রায় ৭ ফুট ১.৫ ইঞ্চি এবং তার স্ত্রী সঞ্জতে উচ্চতা প্রায় ৬ ফুট ২.৫ ইঞ্চি।
১৯৮৮ সালের ডিসেম্বরে বিয়ের পর ১৯৮৯ সালে বিশ্বের সবচেয়ে উচ্চতাসম্পন্ন জুটি হিসেবে লিমকা বুক অফ রেকর্ডে নাম উঠেছিল তাঁদের। পরে অবশ্য সেই তকমা ফসকে যায়। জানা যায় যে, ক্যালিফোর্নিয়ার স্টকটনের বাসিন্দা ওয়েন এবং লরি হলকুইস্টের সম্মিলিত উচ্চতা ১৩ ফুট ৪ ইঞ্চির বেশি। তবে, এ দেশে কুলকার্নি দম্পতির রেকর্ড এখনও কেউ ছুঁতে পারেননি।
পেশায় ব্যাঙ্ক কর্মী সরোদ কুলকর্ণী অধিক উচ্চতার কারণে ছোট বয়সে বেশ কয়েকবার বিড়মন্বনায় পড়েছিলেন। লম্বা উচ্চতার কারণে বাস্কেটবল খেলতেন সরোদ। পরে দেশের হয়েও প্রতিনিধিত্ব করেন। তবে উচ্চতার প্রচণ্ড বিড়ম্বনায় পড়তে হয়েছিল সরোদের স্ত্রী সঞ্জত কুলকার্নিকে। এক্ষেত্রে সামাজিক নিয়মই বড়া বাধা হয়ে দাঁড়িয়েছিল বলে দাবি তাঁর।
ভারতে মেয়েদের উচ্চতা অত্যাধিক বেশি হলে অনেক মুশকিলে পড়তে হয়। সঞ্জতের কুলকার্নির কথায়, "ভারতে একজন মহিলার একজন পুরুষের চেয়ে লম্বা হওয়া বেশ বিীড়ম্বরার। কারণ এ সমাজে পুরুষই বেশি কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমি কখনই একজন উচ্চতায় খাটো পুরুষকে বিয়ে করতে চাইনি। আসলে চাইনি যে, অধিক উচ্চতার স্ত্রীর জন্য স্বামীর কপালে উপহাস জুটুক। ফলে আমি ভেবেছিলান চিরকাল বিয়ে না করেই কায়িয়ে দেব।"
তাহলে ৬.২ ফুট উচ্চতার সঞ্জতের বিয়ে হল কীভাবে? মুম্বাইয়ের রাস্তায় একদিন সঞ্জতের ঠাকুমার চোখে পড়ে যান সরোদ। আর দেখা মাত্রই সরোদের কাছে গিয়ে সরাসরি নাতনির বিয়ের প্রস্তাব দেন ওই মহিলা। প্রথমে পাত্তা না দিলেও বন্ধুর কথায় ৬ ফুট উচ্চতার ওই বৃদ্ধা মহিলার থেকে ফোন নম্বর চেয়ে নেন সরোদ। এরপর দুই পরিবারের মধ্যে কথাবার্তার পর সঞ্জতকে দেখতে যান সরোদ। আর প্রথম দেখাতেই উচ্চতা দেখে সরোদের মনে ধরে সঞ্জতকে। তখনই ঠিক করে নেন ওই মেয়েকেই তিনি বিয়ে করবেন।
এরপর ১৯৮৮ সালের ডিসেম্বরে সরোদ ও সঞ্জতের বিয়ে হয়। বর্তমানে তাঁদের দুই কন্যা সন্তান রয়েছে। তাঁরাও বাবা মায়ের মতোই লম্বা। বড় মেয়ে মৃগা কুলকর্নির উচ্চতা হল ৬ ফুট ১ ইঞ্চি এবং ছোট কন্যা সানিয়ার উচ্চতা ৬ ফুট ৪ ইঞ্চি। আর তাঁদের দু'জনেরই স্বপ্ন মডেলিং করার।
দেশজুড়ে এই পরিবার রেকর্ড গড়লেও উচ্চতা বেশি হওয়ার কারণে কুলকার্নি পরিবারের কোনও সদস্যই সাধারণ যানবাহন ব্যবহার করতে পারেন না। তাই তাঁদের বেশিরভাগ সময়ে পায়ে হেঁটে বা নিজেদের স্কুটিতে যাতায়াত করতে হয়। শুধু তাই নয়, তাঁদের পোশাক থেকে জুতো সবই বিদেশ থেকে আনাতে হয়। এছাড়া তাঁদের বাড়ির দরজা-জানালার উচ্চতাও বাড়িয়ে ৬ থেকে ৮ ফুট উচ্চতার করতে হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?