শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ডোনাল্ড ট্রাম্পের জগতে পা রাখলেন নরেন্দ্র মোদি, 'খাতা' খুললেন ট্রুথ সোশ্যালে, কী লিখলেন

AD | ১৭ মার্চ ২০২৫ ০৩ : ৫৩Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: বহু দিন ধরেই নিজের সমাজমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ সক্রিয় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর জগতে এ বার পা রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার তিনি অ্যাকাউন্ট খোলেন ট্রাম্পের মাইক্রোব্লগিং সাইটে। এ দিনই প্রধানমন্ত্রীর পডকাস্টের লিঙ্ক নিজের 'ট্রুথ' হ্যান্ডল থেকে শেয়ার করেছিলেন ট্রাম্প। তারপরেই সেখানে অ্যাকাউন্ট খুললেন মোদি।

নিজের প্রথম পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, ''ট্রুথ সোশ্যালে যোগ পেরে আনন্দিত! এখানকার সকল উৎসাহী জনগণের সঙ্গে আলাপচারিতা এবং আগামী সময়ে অর্থপূর্ণ কথোপকথনে অংশগ্রহণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।'' সঙ্গে শেয়ার করেছেন 'হাউডি মোদি' অনুষ্ঠানে তোলা দু'জনের একটি ছবি। প্রসঙ্গত, সোমবারই লেক্স ফিডম্যানের সঙ্গে মোদির পডকাস্টের লিঙ্ক শেয়ার করেছিলেন ট্রাম্প। সেই নিয়ে নিজের আরও একটি পোস্ট করেন মোদি। সেখানে তিনি লিখেছেন, ''ধন্যবাদ আমার বন্ধু, প্রেসিডেন্ট ট্রাম্প। আমি আমার জীবনযাত্রা, ভারতের সভ্যতার দৃষ্টিভঙ্গি, আন্তর্জাতিক বিষয় এবং আরও অনেক কিছু বিষয়ে বিস্তৃত আলোচনা করেছি।'' এই পদক্ষেপটি ট্রুথ সোশ্যালে প্রধানমন্ত্রী মোদির প্রথম আলাপচারিতা। ট্রাম্প প্রায়শই এই মাইক্রো ব্লগিং সাইট ব্যবহার করেন থাকেন। প্রধানমন্ত্রীর উপস্থিতি দুই নেতার মধ্যে দৃঢ় বন্ধনকে প্রতিফলিত করে।

সোমবার সকালে প্রধানমন্ত্রী মোদী এবং লেক্স ফ্রিডম্যানের মধ্যে তিন ঘন্টার কথোপকথনের পডকাস্টটি ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেছেন। ট্রাম্পের পডকাস্টের প্রতি সমর্থনকে মোদির প্রতি সমর্থনেরই ইঙ্গিত। পডকাস্টটি প্রধানমন্ত্রী মোদীর জীবনের অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক বিষয়গুলিতে তাঁর দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে। পাশাপাশি, ট্রাম্পের সঙ্গে তাঁর বন্ধুত্বের উপর মোদির ব্যক্তিগত প্রতিফলন ধরা পড়েছে। পডকাস্টের সময়, প্রধানমন্ত্রী ট্রাম্পের প্রভূত প্রশংসা করেছেন। মোদি বলেছেন, ''প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার চলাকালীন হামলার পরেও ট্রাম্পকে ভয় দেখানো যায়নি। আমেরিকার প্রতি নিবেদিতপ্রাণ ছিলেন তিনি।''

মোদী ফ্রিডম্যানকে বলেন যে তাঁর এবং ট্রাম্পের মধ্যে ভাল সম্পর্ক রয়েছে কারণ তাঁরা উভয়েই নিজেদের দেশকে সবার আগে রাখেন। তিনি আরও বলেন, ''জো বাইডেনের শাসনকালে ট্রাম্পের পদত্যাগের পরেও তাঁদের পারস্পরিক সম্পর্ক অটুট ছিল।''

মার্কিন রাষ্ট্রপতির সম্পর্কে তাঁর কী পছন্দ জানতে চাইলে মোদি স্মৃতিচারণ করে বলেন, ''তাঁর প্রথম মেয়াদে ট্রাম্প নিরাপত্তা প্রোটোকল উপেক্ষা করেছিলেন। হিউস্টনে 'হাউডি মোদি' অনুষ্ঠানে স্টেডিয়ামের মধ্যে দর্শকদের সামনে তাঁর অনুরোধেই হাঁটতে রাজি হয়েছিলেন।''

২০২২ সালে ট্রুথ সোশ্যাল চালু করেন ট্রাম্প। ২০২১ সালে মার্কিন ক্যাপিটলে হামলার পর ফেসবুক এবং এক্স-এর মতো প্রধান সাইটগুলি থেকে তাঁকে নিষিদ্ধ করা হয়েছিল। এরপরেই তিনি নিজের মাইক্রোব্লগিং সাইট তৈরি করেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া