শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | শেষকৃত্য সারা হবে কীভাবে, জীবনের শেষ সময়ে কোন ইচ্ছে প্রকাশ করে যান মানুষ? সমীক্ষায় উঠে এল চমকপ্রদ তথ্য

AD | ১৭ মার্চ ২০২৫ ০৩ : ২০Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: জীবনের শেষ সময়ে সব মানুষ একটু অন্যরকম ভাবে কাটাতে চান। কেউ কাছের মানুষের সঙ্গে সময় কাটাতে চান, কেউ বা নিজের অপূর্ণ ইচ্ছেগুলি পূরণ করতে চান। অনেকে পরিবারের লোকেদের বলে দিয়ে যান মৃত্যুর পর তাঁর শেষকৃত্য কীভাবে করা হবে। ব্রিটেনে সম্প্রতি একটি সমীক্ষা করা হয়েছিল অন্ত্যেষ্টিক্রিয়ার পছন্দগুলি নিয়ে। ১০০ জন অন্ত্যেষ্টিক্রিয়া পরিচালক এবং গত এক বছরে অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজনকারী ১,৫০০ জন ব্যক্তির উপর করা এই সমীক্ষায় চমকপ্রদ তথ্য সামনে এসেছে। 

সমীক্ষায় মৃত্যু এবং স্মরণসভার প্রতি মানুষের বদলে যাওয়া মনোভাব প্রকাশ পেয়েছে। ব্রিটেনে কবর দেওয়ার চেয়ে দাহ করা অনেক বেশি জনপ্রিয়। তিন-চতুর্থাংশ মানুষ দাহ করার পক্ষে এবং মাত্র এক-চতুর্থাংশ মানুষ কবর দানের পক্ষে। যাঁরা দাহ করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁদের মধ্যে ৫১% অস্থি তাঁদের পছন্দের স্থানে ছড়িয়ে দিতে বলে গিয়েছেন। অন্যদিকে, ২৭% তাঁদের অস্থি পরিবারকে একটি কলসি বা বিশেষ পাত্রে সংরক্ষণ করে রাখতে বলেছেন। ২০% তাঁদের অস্থি মাটি চাপা দিতে বলে গিয়েছেন।

উদ্বেগের বিষয়, ১৮% ক্ষেত্রে নিকটাত্মীয়রা মৃত ব্যক্তির শেষ ইচ্ছে সম্পর্কে অবগত ছিলেন না। কয়েকজনের অনুরোধ ছিল একটু অন্য রকমের। যার মধ্যে একজন পোশাক ছাড়াই তাঁর শেষকৃত্য করতে বলেছেন। অন্য এক জন বলেছেন, তাঁকে আবর্জনার বাক্সে ফেলে রাখতে যাতে অন্য কেউ সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। অন্যান্য ইচ্ছের মধ্যে ছিল ট্যাটু বা গয়না তৈরিতে অস্থি ব্যবহার করা (উত্তরদাতাদের ২%) এবং মহাকাশে অস্থি ছড়িয়ে দেওয়া। সবচেয়ে উল্লেখযোগ্য অনুরোধটি ছিল একজন ব্যক্তির কাছ থেকে যিনি তাঁর মৃতদেহ প্যারাসুট দিয়ে কবরস্থানে নিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া