বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'দু'বার জুতোপেটা করা হোক', তরুণীকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্তকে শাস্তির নিদান উত্তরপ্রদেশের পঞ্চায়েতের, বিতর্ক

AD | ১৭ মার্চ ২০২৫ ০১ : ০৮Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ধর্ষণের মতো ঘৃণ্য কাজে বিভিন্ন দেশে কঠিন থেকে কঠিনতর সাজার নিদান রয়েছে। ভারতেও অপরাধ প্রমাণে যাবজ্জীবন কারদণ্ড বা ফাঁসির সাজার কথা বলা রয়েছে সংবিধানে। উত্তরপ্রদেশের মুজাফফরনগর জেলার একটি মর্মান্তিক ঘটনা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। যেখানে একটি গ্রাম পঞ্চায়েত ৬০ বছর বয়সী এক বৃদ্ধকে এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে অদ্ভুত শাস্তি দিয়েছে। পঞ্চায়েতের নিদান, ওই ব্যক্তিকে সকলের সামনে দু'বার জুতোপেটা করা আদেশ দিয়েছিল পঞ্চায়েত। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এর ফলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে চারথাওয়াল থানা এলাকার একটি গ্রামে। ২৬ বছর বয়সী তরুণীর অভিযোগে বলা হয়েছে, ১৫ মার্চ যখন তিনি গ্রামের বাইরে ঘুঁটে তৈরি করছিলেন, তখন জাট সম্প্রদায়ের তিরথপাল নামে ৬০ বছর বয়সী এক ব্যক্তি তাঁকে জোর করে একটি টিউবওয়েলের কাছে একটি ঘরে টেনে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন। তরুণী হাতের কাছে থাকা কাস্তে ব্যবহার করে সেখান থেকে পালাতে সক্ষম হন। পরিবারের লোকজনকে গোটা ঘটনার কথা জানান। 

সব জানার পর তরুণীর পরিবার স্থানীয় পুলিশের দ্বারস্থ হয় এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। তবে, দ্রুত পুলিশি হস্তক্ষেপের পরিবর্তে, বিষয়টি নিষ্পত্তির জন্য গ্রাম প্রধানের বাড়িতে একটি পঞ্চায়েত ডাকা হয়। অনেককে হতবাক করে পঞ্চায়েত তিরথপালকে শাস্তি হিসেবে পাঁচ বার জুতোপেটা করার নির্দেশ দেয়। ওই তরুণীর পরিবারের দাবি, অভিযুক্তের কাকা হস্তক্ষেপে শাস্তি কমিয়ে আনা হয়। যার ফলে মাত্র দু'বার জুতোপেটা করা হয় ওই ব্যক্তিকে।

এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন। এর পরেই বিতর্কের সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, পঞ্চায়েত সদস্যদের উপস্থিতিতে অভিযুক্তকে জুতো দিয়ে আঘাত করা হচ্ছে। ভাইরাল হওয়া ক্লিপটি ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। অনেকেই মামলাটিতে পুলিশি নিষ্ক্রিয়তা এবং এত তুচ্ছ শাস্তি দিয়ে একটি ফৌজদারি বিষয় সমাধানে পঞ্চায়েতের প্রচেষ্টার সমালোচনা করেছেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর, পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা বিষয়টিতে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। ধর্ষণের চেষ্টার সঙ্গে সম্পর্কিত গুরুতর অভিযোগে তিরথপালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। তবে, ভুক্তভোগীর পরিবার এখনও সন্দেহ প্রকাশ করছে। তাদের আশঙ্কা, সামাজিক চাপে মামলাটি দমিয়ে দেওয়া হতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া