বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১৭ মার্চ ২০২৫ ২১ : ৫৭Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: সাইবার অপরাধীদের খপ্পরে পড়ে ২০ কোটি টাকা খোয়াতে হল এক বৃদ্ধাকে। ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুসারে, প্রতারকরা পুলিশ আধিকারিক পরিচয় দিয়ে ওই বৃদ্ধাকে ফোন করে। তাঁকে বোঝানো হয় যে তাঁর আধার কার্ডটি অবৈধ কার্যকলাপের জন্য অপব্যবহার করা হচ্ছ। এর পরেই তাঁকে ডিজিটাল অ্যারেস্ট করা হয়। মামলা নিষ্পত্তির জন্য তাঁকে বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করতে বাধ্য করে প্রতারকরা। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ২৬ ডিসেম্বর থেকে ৩ মার্চের মধ্যে প্রতারকরা ওই বৃদ্ধার কাছ থেকে ২০ কোটি ২৫ লক্ষ টাকা হাতিয়ে নিতে সক্ষম হয়েছে।
পুরো কেলেঙ্কারির সূত্রপাত একটি ফোন কলে। প্রতারকরা ভুক্তভোগীকে জানায় যে তাঁর আধার কার্ড এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য ভারতে একটি নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য ব্যবহার করা হয়েছে। পুলিশ অফিসারের পরিচয় দিয়ে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি বলেছিলেন, সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি অর্থ পাচার-সহ বেশ কয়েকটি অবৈধ কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত। এরপর প্রতারকরা তাঁদের পরিকল্পনার পরবর্তী ধাপটি সক্রিয় করে। এর মধ্যে ওই বৃদ্ধার কাছে হুমকি ফোন আসে। তাঁকে ভয় দেখানো হয় যে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং এই মামলায় তাঁর এবং তাঁর মেয়ে সহ পরিবারের সদস্যদের নাম জড়িত থাকবে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য বৃদ্ধাকে বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করতে বলা হয়েছিল। প্রতারণা চলাকালীন গোটা সময় জুড়ে প্রতারকরা ভুক্তভোগী বৃদ্ধাকে ডিজিটাল গ্রেপ্তারের অধীনে থাকার নির্দেশ দিয়েছিল। এর ফলে ওই মহিলা কাউকে এই বিষয়ে জানাতেও পারেননি।
প্রতিবেদন অনুসারে, ভুক্তভোগী যখন প্রতারণার বিষয়টি বুঝতে পারেন তখন তিনি পুলিশকে জানান। পুলিশ তৎক্ষণাৎ তদন্ত শুরু করে। পুলিশ আর্থিক লেনদেনগুলি খতিয়ে দেখছে। ইতিমধ্যেই প্রতারকদের আটক করেছে বলেও জানা গিয়েছে। তদন্ত চলছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?