শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৭ মার্চ ২০২৫ ২১ : ১৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বেশিরভাগই মাসের পর মাস হাড়-ভাঙা কাজ করে স্বপ্ন দেখেন কয়েক দিন ছুটি কাটানোর। কিন্তু, এর উল্টোটা যদি হয়? মাসের পর মাস অফিসে না গিয়ে, কোনও কাজ না করেও যদি মেলে পুরো বেতন! তাহলে তো আনন্দ আর ধরে না। স্পেনে সরকারি এক কর্মচারীর কপালে এমনই আশীর্বাদ ঘটেছিল। ছয় বছর কাজ না করে, অফিস না গিয়ে, কোনও দায়িত্ব না নিয়েই সম্পূর্ণ বেতন পেয়েছেন জোয়াকিন গার্সিয়া। তবে, এই সুখের কথা ফাঁস হতেই অস্বস্তিতে পড়তে হয়েছে তাঁকে। কড়া নির্দেশ দিয়েছে আদালত।
মজার বিষয় হল যে, দীর্ঘ ছয় বছর ধরে গার্সিয়ার দীর্ঘ অনুপস্থিতির কথা প্রকাশ্যে আসে ঠিক যখন তাঁকে তাঁর দীর্ঘ চাকরির জন্য পুরস্কৃত করার কথা উঠেছিল। ২০১০ সালে, ওই সরকারি প্রতিষ্ঠানটি দীর্ঘ সেবার জন্য গার্সিয়াকে পুরস্কৃত করতে চেয়েছিল। সংবাদপত্র 'টাইমস'-এর প্রতিবেদন অনুসারে, ১৯৯০ সালে জোয়াকিন গার্সিয়া স্পেনের ক্যাডিজে একটি পৌর জল সংস্থার প্ল্যান্ট সুপারভাইজার হিসেবে কাজ শুরু করেন। সেখানে জোয়াকিনের কাজ পর্যবেক্ষণের (সুপারভাইজার) জন্য দায়িত্বপ্রাপ্ত ছিলেন তিনি। তবে ওই সরকারি সংস্থায় কর্তাদের মধ্যে গোলমালের সুযোগ নিয়ে গার্সিয়া কাজ এড়িয়ে য়েতে সক্ষম হয়েছিলেন। ওই সংস্থার দু'টি বিভাগ ধরে নিয়েছিল যে, অন্যটিতে কাজ করছেন জোয়াকিন গার্সিয়া। এবাবেই চলে দীর্ঘ্য ছয় বছর।
তবে, কাজ না করলেও ওই জোয়াকিন ওই ছয় বছর পূর্ণ বার্ষিক বেতন ৪১,৫০০ ডলার (৩৬ লক্ষ টাকা) পেয়েছিলেন। জোয়াকিন গার্সিয়াকে কাজে নিয়োগ করেছিলেন জর্জ ব্লাস ফার্নান্দেজ। তিনি ১৯৯৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত ক্যাডিজ শহরের ডেপুটি মেয়র ছিলেন। সেই জর্জ 'দ্য গার্ডিয়ান'কে বলেন, "আমরা ভেবেছিলাম পুরসভার জল বিভাগ গার্সিয়ার কাজের তত্ত্বাবধান করছে, কিন্তু ঘটনাটি তা ছিল না। পুরসবার তরফে যখন তাকে ২০ বছরের চাকরির জন্য একটি স্মারক ফলক উপহার দিতে যাচ্ছিলাম তখন আমরা পুরো বিষয়টি জানতে পারি।"
এরপরই গার্সিয়াকে খাঁজে বের করতে ক্যাডিজের ডেপুটি মেয়র জর্জ ব্লাসকে দায়িত্ব দেওয়া হয়। ব্লাস অল্প কয়েকদিনের মধ্যেই জোয়াকিনকে ধরে ফেলেন। অবশ্য নিজের কীর্তির জন্য কোনও পোক্ত ব্যাখ্যা দিতে পারেননি এই কর্মচারী। ব্লাস বলেন, "বিষয়টি জানতে পেরেই আমি নিজেকেই জিজ্ঞাসা করেছিলাম যে, হার্সিয়া এখনও সেখানে কাজ করছেন কিনা? তিনি কি অবসর নিয়েছেন কিনা? নাকি তিনি মারা গেছেন? কিন্তু তাঁর বেতন থেকে বোঝা যাচ্ছে যে তিনি এখনও বেতন পাচ্ছেন।"
গার্সিয়ার পক্ষে কথা বলতে গিয়ে, তাঁর আইনজীবী অভিযোগ করেছেন যে- কর্মক্ষেত্রে বুলিং তাঁর মক্কেলের অনুপস্থিতির জন্য দায়ী। এর পাশাপাশি, তিনি আরও জানান যে, অফিসে তাঁর করার মতো কিছুই নেই। গার্সিয়ার ঘনিষ্ঠ সহযোগী এল মুন্ডোকে জানিয়েছিলেন যে, গার্সিয়া তাঁর চাকরি হারানোর ভয়ে উত্পীড়নের অভিযোগ করার চেয়ে দর্শন পড়ার উপর মনোনিবেশ করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
অবশেষে, একটি আদালত সরকারের পক্ষে রায় দেয়। ছয় বছরের কর্মস্থলে অনুপস্থিতির জন্য জোয়াকিন গার্সিয়াকে জরিমানা করে। জোয়াকিনকে ৩০ হাজার মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২৫ লক্ষ টাকা) জরিমানা করা হয়। যা তার বার্ষিক বেতনের এক বছরের কর-পরবর্তী সমতুল্য।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?