বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৭ মার্চ ২০২৫ ১৯ : ১৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: এ যুগেও নজিরবিহীন লিঙ্গ বৈষম্য বিহারে। দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় দারুন ফলাফল করেছিলেন খুশবু কুমারী। তাঁর ইচ্ছে ছিল চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়ালেখা করার। কিন্তু, তা হয়নি! শেষমেষ কলা বিভাগে ভর্তি হতে হয় তাঁকে। হতাশায় ভেঙে পড়েছিলেন ছাত্রীটি। অবশ্য ঈশ্বর সহায় হয়েছেন। খুশবুর দুঃখের কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যা চোখে পড়েছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের। মূলত তাঁর উদ্য়োগেই খুশবু ফের বিজ্ঞান শাখায় কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। ছাত্রীটিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বিহার সরকারও।
সর্বভারতীয় এক বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে খুশবু কুমারীকে বর্ণনা করতে দেখা গিয়েছে যে, কীভাবে বাবা-মায়ের শর্তে হেরে তাঁর বিজ্ঞান পড়ার স্বপ্ন ভেস্তে গিয়েছিল। তাঁর বাড়িতে লিঙ্গ বৈষম্য সম্পর্কে বলতে গিয়ে খুশবু কাঁদতে কাঁদতে ওই ভিডিওতে বলেছিলেন, "আজও, বাড়িতে আমার এবং আমার ভাইদের মধ্যে বিস্তর পার্থক্য করা হয়। ভাইদের পড়াশোনার সম্পূর্ণ স্বাধীনতা আছে, কিন্তু বোনদের নেই। আমাদের পড়াশোনার জন্য একটিও ফোনও দেওয়া হয় না। আমার মা বলেছিলেন যে, যদি তুমি ৪০০ নম্বরের বেশি নম্বর পাও, তাহলে তুমি বিজ্ঞান পড়তে পারো, অন্যথায় নয়। আমি ৩৯৯ নম্বর পেয়েছি। এজন্যই আজ আমি কলা পড়ছি।"
Danapur, Bihar: Khushbu Kumari, who dreamt of becoming a doctor, had to opt for arts due to financial constraints. Union Education Minister Dharmendra Pradhan intervened, ensuring her admission in the Science stream. Her family expressed joy as the Patna DM and SDM assured full… pic.twitter.com/4TCO8pHrnM
— IANS (@ians_india) March 16, 2025
খুশবুর বাবা-মাও এই শর্তটি উত্থাপন করেছিলেন কারণ তাঁরা একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে মেয়ের পড়াশোনার খরচ বহন করতে পারছিলেন না। মেয়েটির বাবা উপেন্দ্র রাই সংবাদ সংস্থা আইএএনএসকে বলেছিলেন, "আর্থিক সীমাবদ্ধতার কারণে, আমরা মেয়েকে কলা বিভাগে ভর্তি করিয়েছিলাম। একে যদি বিজ্ঞান বিভাগ বেছে নিতে বলা হত, তাহলে আরও বেশি অর্থের প্রয়োজন হত।"
Danapur, Bihar: Khushbu's father, Upendra Rai, says, "Due to financial constraints, we enrolled her in the arts stream. If we had chosen the science stream, it would have required more money" https://t.co/qr7nXSw8Gm pic.twitter.com/adExWMATig
— IANS (@ians_india) March 16, 2025
ওই ভিডিওটি দ্রুত ভাইরাল হয়, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান খুশবু কুমারীকে একটি ভালো কলেজে ভর্তির জন্য পূর্ণ সহায়তার আশ্বাস দেন।
পাটনার জেলা ম্যাজিস্ট্রেটের আয়োজনে খুশবুর সঙ্গে ভিডিও কলে কথা বলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মন্ত্রী, খুশবুকে ভালোভাবে পড়াশোনা করতে এবং তাঁর বাবা-মায়ের প্রতি কোনও ক্ষোভ না পোষণ করতে বলেন। কেন্দ্রীয় মন্ত্রী খুশবুকে "আমার সন্তান" বলে সম্বোধন করে বলেন, "চিন্তা করো না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার তোমার শিক্ষার ব্যবস্থা করবেন। তুমি ভালোভাবে পড়াশোনা করো এবং দয়া করে তোমার বাবা-মায়ের প্রতি কোনও অভিযোগ করো না। তাঁরা তাঁদের সর্বোচ্চ সাধ্যমতো তোমাকে সহায়তা করার চেষ্টা করেছিলেন।" মন্ত্রীর কাছে খুশবু কুমারী বিজ্ঞান নিয়ে কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
পাটনার জেলা ম্যাজিস্ট্রেট চন্দ্রশেখর সিংয়ের নির্দেশ ছিল, ২০২৫-২৭ শিক্ষাবর্ষে বায়োলজিতে অনার্স নিয়ে খুশবু কুমারী একাদশ শ্রেণিতে ভর্তি হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?