শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Husband can not have physical intimacy with wife due to her bizarre sleeping habit

লাইফস্টাইল | বিছানায় গেলেই শুয়ে শুয়ে স্ত্রী এমন কাজ করেন যে কাছে যেতেও ভয় পান স্বামী! শুতে হয় অন্য ঘরে!

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ১৭ মার্চ ২০২৫ ১৭ : ৫১Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দাম্পত্য সুস্থ-স্বাভাবিক রাখার জন্য একসঙ্গে একই বিছানায় ঘুমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ! কিন্তু স্লিপ ফাউন্ডেশন এর সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গিয়েছিল প্রায় ২৫ শতাংশ দম্পতি কোনও না কোনও কারণে রাতে এক বিছানায় ঘুমাতে যান না। বিষয়টিকে আধুনিক মনোবিদরা নাম দিয়েছেন ‘স্লিপ ডিভোর্স’। এবার এমনই এক স্লিপ ডিভোর্সের কাহিনি শোনালেন এক যুবক। যা ভাইরাল হয়ে গিয়েছে নেটপাড়ায়।

কী সেই কাহিনি? নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি নেটমাধ্যম রেডিটে জানিয়েছেন, প্রায় দুই বছর তিনি নিজের সহধর্মিণীর সঙ্গে এক ঘরে শুতে পারছেন না। বিষয়টি নিয়ে যে তিনি খুবই বিরক্ত সে কথাও গোপন করেননি ওই ব্যক্তি। পাশাপাশি জানিয়েছে, এতে দূরত্ব বাড়ছে স্বামী স্ত্রীর মধ্যে, চাপ পড়ছে দাম্পত্যে। কিন্তু কেন একসঙ্গে একই শয়নকক্ষে শুতে পারছেন না তাঁরা? তাঁর দাবি, নেপথ্যে রয়েছে স্ত্রীর এমন এক অভ্যাস যার সঙ্গে মানিয়ে নিতে পারছেন না তিনি।

কী সেই অভ্যাস? ওই ব্যক্তির অভিযোগ, স্ত্রী বেশ কিছুদিন ধরেই অল্প স্বল্প অনিদ্রার সমস্যায় ভুগছিলেন। কিন্তু চিকিৎসকের কাছে যাওয়ার বদলে তিনি একটি ঘরোয়া টোটকা প্রয়োগ করার কৌশল নেন। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে ঘর অন্ধকার করে তিমির ডাকের শব্দ শোনেন তিনি। বিষয়টি অদ্ভুত লাগলেও, কারও কারও মতে তিমির ডাকের কম্পাঙ্ক আমাদের স্নায়ু শান্ত করে ও ঘুম আনতে সহায়তা করে। তিমির ডাক শোনার এই টোটকা নাকি কাজে লাগে তাঁর স্ত্রীর ক্ষেত্রেও। তাই গত দু বছর ধরে তিনি রোজ রাতে শুয়ে শুয়ে স্পিকারে তিমির ডাকের শব্দ শোনেন। কিন্তু এই টোটকা সবার জন্য নয়। আর তার মুখ্য প্রমাণ ওই ব্যক্তি স্বয়ং। ঘুমাতে যাওয়ার সময় এহেন আওয়াজে তাঁর নিজের ঘুমের বারোটা বাজে। 
আর সেকারণেই আলাদা শুতে হয় তাঁকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া