শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মহারাষ্ট্রে ঔরঙ্গজেবের সমাধি অপসারণের দাবিতে বিক্ষোভ, বিশৃঙ্খলার আশঙ্কা

SG | ১৭ মার্চ ২০২৫ ১৪ : ৩৪Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের ছত্রপতি শম্ভাজিনগরের খুলদাবাদে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সমাধি অপসারণের দাবি তুলেছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দল। তাঁরা সমাধিটি দ্রুত অপসারণের হুঁশিয়ারি দিয়ে বলেছে, না হলে বাবরি মসজিদের মতোই সমাধিটি ধ্বংস করা হবে। উল্লেখ্য, ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংস করেছিল করসেবকরা।

ভিএইচপি ও বজরং দল জানিয়েছে, তাঁরা সোমবার সকাল ১১.৩০ টায় ঔরঙ্গজেবের সমাধি অপসারণের দাবিতে মহারাষ্ট্র জুড়ে বিক্ষোভ করবে। এই ঘোষণা সামনে আসার পর মহারাষ্ট্র সরকার সমাধি এলাকা এবং আশেপাশে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে। সংগঠন দুটি জানিয়েছে, যদি সরকার সমাধিটি অপসারণ না করে তবে তাঁরা রাস্তায় বিক্ষোভ এবং প্রয়োজনে করসেবার মাধ্যমে সমাধি ভাঙার হুঁশিয়ারি দিয়েছে।

ভিএইচপি’র আঞ্চলিক প্রধান কিশোর চাওয়ান এবং বজরং দলের আঞ্চলিক সমন্বয়ক নীতিন মহাজন জানিয়েছেন, ঔরঙ্গজেবের সমাধি দাসত্ব ও নির্যাতনের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে এবং এটি অপসারণ করা উচিত।

মহারাষ্ট্র সরকারের ডেপুটি মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবসেনার মন্ত্রী সঞ্জয় শিরসাট এই দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন কেন একজন অত্যাচারী শাসকের সমাধি সংরক্ষণ করা হবে। তবে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) নেতা জিতেন্দ্র আওহাদ এই দাবির সমালোচনা করেছেন। তিনি বলেছেন, রামায়ণ যেমন রাবণ ছাড়া বলা যায় না যেমন প্রাতাপগড়ের যুদ্ধ আফজল খান ছাড়া বলা যায় না।

সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য রিজার্ভ পুলিশ ফোর্স মোতায়েন করেছে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে।

এদিকে, ঔরঙ্গজেবের প্রশংসা করে মন্তব্য করার কারণে সামাজবাদি পার্টির বিধায়ক আবু আজমি'র বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং তাঁকে রাজ্য বিধানসভা থেকে ২৬ মার্চ পর্যন্ত বরখাস্ত করা হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া