রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Mamata Banerjee: সবাইকে নিয়ে চলতে হবে: মমতা

Kaushik Roy | ১৮ ডিসেম্বর ২০২৩ ২০ : ১৮Kaushik Roy
বীরেন ভট্টাচার্য: "ইন্ডিয়া" জোটের বৈঠকের আগে উদার এবং সবাইকে সঙ্গে নিয়ে চলার বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জি। আজ বিকেল সাড়ে ৩টে নাগাদ দিল্লিতে সাংবাদিক, সম্পাদকদের সঙ্গে আলাপচারিতা সারেন তিনি। সেখানেই বিভিন্ন প্রশ্নের জবাবে তৃণমূলনেত্রী জানান, কারও সঙ্গেই কাজ করতে তাঁর কোনও সমস্যা নেই। দেশ, সংবিধান এবং গণতন্ত্রকে বাঁচাতে একসঙ্গে চলার বার্তা দিলেন মমতা। এদিন সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে অত্যন্ত খোশ মেজাজে ছিলেন তিনি। সবার সব প্রশ্নের জবাব দেন তৃণমূলনেত্রী। তবে কোনওরকম সিদ্ধান্ত বা চূড়ান্ত মত না দিয়ে জানালেন, প্রতিটি দলের পৃথক মত এবং নীতি রয়েছে। সমস্ত কিছুই আলোচনার মাধ্যমে স্থির হবে বলে জানান তিনি। বিজেপি সরকারের বিরুদ্ধে ইঞ্চি ইঞ্চিতে লড়াইয়ের জন্য প্রস্তুত বলে বলেন মমতা। সোনিয়া গান্ধী যতটা সম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি। তাঁর কথায়, যে কমজোরি রয়েছে, তা সবাই একসঙ্গে কাজ করলে ঠিক হয়ে যাবে। মমতার কথায়, হিন্দি বলয়ে বিজেপি শক্তিশালী নয়, ইন্ডিয়া দুর্বল।

তৃণমূল নেত্রী বলেন, " আমি মনে করি, সবাই একসঙ্গে থাকবে। আগামীকাল আলোচনার আরও সুযোগ রয়েছে। আলোচনা না করে আমি নিজের মত অন্যের ওপর চাপিয়ে দিতে পারি না।" তাঁর মতে, প্রত্যেক ভুল থেকে মানুষ কিছু না কিছু শিখতে পারে। এরকমভাবেই ৫ রাজ্যের ভোটের ফলাফল থেকে শুধুমাত্র কংগ্রেস নয় সমগ্র ইন্ডিয়া জোটই শিক্ষা নিয়েছে বলে মন্তব্য করেন মমতা। সময় যতই এগিয়ে আসছে ততই রাজ্যভিত্তিক জোট নিয়ে আলোচনা, চর্চা চলছে জোরকদমে। বাংলায় বাম, কংগ্রেস, তৃণমূলের জোট সম্ভব কিনা, সে প্রসঙ্গে প্রশ্নের জবাবে মমতা বলেছেন, "প্রথমে এরজন্য মানসিক প্রস্তুতি প্রয়োজন। নীতিগতভাবে রাজি হতে হবে আগে। হয়ত একটি বা দুটি রাজনৈতিক দল রাজি নাও হতে পারে। তবে যদি বেশিরভাগ রাজনৈতিক দল আসন ভাগাভাগিতে রাজি হয়ে যায়, তাহলে বাকিরাও এমনিতেই একসঙ্গে চলে আসবে।" বামেদের প্রসঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দেন, "আমার কারও বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। প্রত্যেকের আদর্শ পৃথক। তারা বিজেপির হয়ে কাজ করছে। তারপরেও আমার তাদের বিরুদ্ধে প্রতিহিংসা নেই। আমি সবার সঙ্গেই কাজ করতে পারি। তবে কারও যদি সমস্যা থাকে, আমার কাছে তো তার কোনও প্রতিকার নেই।" তাঁর কথায়, কারও এজেন্সির সমস্যা রয়েছে, কারও আঞ্চলিক রাজনীতির সমস্যা রয়েছে। তিনি বলেন, "তবে সবাই একসঙ্গে থাকবে। ইন্ডিয়া জোট শক্তিশালী রয়েছে।" ইন্ডিয়া জোটের নেতারা সবাই এক ছাতার তলায় রয়েছেন বলে জানিয়েছেন মমতা। তিনি আরও বলেন, "জোটের ফর্মূলা স্থির হয়ে গেলে বিজেপির বিকল্প নীতি তুলে ধরা হবে। কারণ, এটা দেশের ব্যাপার। ইস্তাহারে তার উল্লেখ তো থাকেই।" একসঙ্গে প্রচার, অর্থাৎ রাজ্যে অন্য নেতারা প্রচারে এলেও তিনি রাজি বলে জানিয়েছেন মমতা। উত্তর-পূর্ব নিয়ে ইন্ডিয়া জোটের পৃথক ভাবনাচিন্তা থাকবে বলে জানিয়েছেন তিনি।

ইন্ডিয়া জোটের লোকসভা নির্বাচনের সমস্ত কিছু চূড়ান্ত হতে ধৈর্য ধরার পরামর্শ দেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, "না হওয়ার থেকে দেরিতে হওয়া ভাল, অর্থাৎ বেটার লেট, দ্যান নেভার।" মমতা বলেন, "আমরা উৎসবের মরশুমে ব্যস্ত ছিলাম। অন্যান্য রাজ্যও তাদের নিজস্ব কাজে ব্যস্ত ছিল।" তৃণমূল নেত্রী জানান, তৃণমূল প্রধানমন্ত্রীর দৌড়ে নেই। এ ব্যাপারে ইন্ডিয়া জোট আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। ৫ রাজ্যের ভোটে কংগ্রেসের দখলে গিয়েছে শুধুমাত্র তেলেঙ্গানা। অন্যদিকে গোবলয়. বা হিন্দি বলয়ে জিতেছে বিজেপি। সে প্রসঙ্গে মমতা বলেছেন, "আমার কাছে হিন্দি বলয়, বাংলা বলয়, গো বলয়, দক্ষিণ বা উত্তর বলে কিছু নেই। আমরা সবাই এই দেশের বাসিন্দা। আমরা সবাই ভারতীয়।" ইন্ডিয়া জোট সম্পর্কে তিনি বলেন, "আগামিকাল বৈঠকের পরেই এই বিষয়টি স্থির করা হবে। এখনও তো শিশুর জন্মই হয়নি। তার আগে কীভাবে মন্তব্য করা যায়।" বিএসপি নেত্রী মায়াবতীর ইন্ডিয়া জোটে অংশগ্রহণ সম্পর্কে তিনি বলেন, "তিনি আসবেন না। তাঁর সমস্যা রয়েছে। এখনও তো কোনও বৈঠকে আসনেননি। যদি কারও ইচ্ছা না থাকে, আমি কী করতে পারি। তিনি যদি চান, যোগ দিতে পারেন। এ ব্যাপারে আমি কী করতে পারি?" একইসঙ্গে মল্লিকার্জুন খাড়গেকে ভাল মানুষ বলে মন্তব্য করেন তিনি।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া