শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
TK | ১৬ মার্চ ২০২৫ ২৩ : ২৯Titli Karmakar
আজকাল ওয়েব ডেস্ক : মহিলাকে খুন করার চেষ্টা করেছিলেন তাঁর স্বামী। ভাগ্যের জোরে কোনওক্রমে প্রাণ ফিরে পান ওই মহিলা। এরপরে নিজের মতো করে বাঁচার চেষ্টা করছিলেন তিনি কিন্তু বিপদের ছায়া যেন কিছুতেই তার পিছু ছাড়তে চাইছে না।
চিন দেশের বাসিন্দা ওই মহিলা। ২০১৯ সালে তাঁর স্বামী তাঁকে থাইল্যান্ডের একটি পাহাড় থেকে ধাক্কা দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল। মহিলার অভিযোগ, তাঁর সম্পত্তির ওপর লোভ ছিল স্বামীর। জুয়ার ধার শোধ এবং সম্পত্তি ভোগ করার ইচ্ছাতে মহিলাকে খুন করার চেষ্টা করে তাঁর স্বামী।
জানা গিয়েছে, ডাক্তারদের দীর্ঘ চেষ্টায় তাঁর প্রাণ রক্ষা হয়েছিল। এমনকী তাঁর শরীর জুড়ে ১০০ টি স্টিলের পাত লাগানো রয়েছে বলেই খবর।
এরপরে কিছু সময় অতিবাহিত হওয়ার পর তাঁর মা হওয়ার ইচ্ছে জাগে। তবে মহিলার শরীরিক পরিস্থিতি দেখে ডাক্তাররা আগেই তাঁকে সতর্ক করে দিয়েছিলেন, যে তিনি সন্তান প্রসবে সক্ষম না। একথা মেনে নেয়নি ওই মহিলা। মা হওয়ার ইচ্ছেতে তিনি অস্থির হয়ে উঠেছিলেন। এরপর গতবছর সেপ্টেম্বর মাসে কৃত্তিম উপায়ে গর্ভধারণ করেন তিনি। জন্ম দেন এক পুত্র সন্তানের।
মহিলা জানিয়েছেন, তাঁর সন্তানের তিন মাস বয়স হতেই শিশুটি অসুস্থ হয়ে পড়ে। তারপরেই পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তাররা জানতে পারে শিশুটি হৃদরোগে আক্রান্ত। এরপরেই ডাক্তাররা শিশুটির অস্ত্রোপচার করে। মহিলা আরও জানান যে, সন্তানের অসুস্থতার কথা শোনামাত্রই তিনি প্রথমে ভেঙে পড়েছিলেন। তারপরে শিশুটির মুখের দিকে তাকিয়ে নিজের মন শক্ত করেন। তিনি তাঁর সন্তানকে আশ্বস্ত করতে চান যে, মা সব সময় পাশে থাকবে তার।
এরপর মহিলা নিজেই পোস্ট করে জানিয়েছিলেন ,যে মধ্যচিনের একটি অঞ্চলে নতুন করে জীবনের পথ চলা শুরু করেছেন তিনি। স্বামীর সঙ্গে আইনিভাবে বিচ্ছেদের প্রক্রিয়া কোর্টে চলছে বলে তিনি জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন,তাঁর স্বামী জেলে রয়েছে। কোর্টে ৩৩ বছরের কারাদণ্ড হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?